গান শোনার ক্ষেত্রে ভিনাইল রেকর্ড প্লেয়ারের যে একটি আলাদা আভিজাত্য ও নান্দনিক আবেদন রয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বজুড়ে ভিনাইলের চাহিদা এখন আবার তুঙ্গে। নতুন ও পুরোনো অনেক সংগীতপ্রেমীই এখন ঘরে সাউন্ড সিস্টেম আর রেকর্ড প্লেয়ার সাজাচ্ছেন। 

তবে কেবল দামি স্পিকার বা চমৎকার রেকর্ড কেনাই শেষ কথা নয়; টার্নটেবল বা রেকর্ড প্লেয়ার থেকে সেরা মানের সুর পেতে হলে যন্ত্রটির একটি ছোট্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ অংশের দিকে নজর দেওয়া জরুরি। সেটি হলো এর ‘স্টাইলাস’ বা আমরা যাকে চলতি ভাষায় বলি প্লেয়ারের কাঁটা বা নিডল। 

ভিনাইল রেকর্ডের সূক্ষ্ম খাঁজ থেকে শব্দ তুলে নেওয়ার মূল কাজটি যেহেতু এই কাঁটাই করে, তাই এর মানই ঠিক করে দেয় গান শোনার অভিজ্ঞতা কতটা চমৎকার ও প্রাণবন্ত হবে।

কাঁটার ধরন ও সঠিক নির্বাচন
বাজারে মূলত বিভিন্ন ছাঁচে কাটা হীরার তৈরি স্টাইলাস পাওয়া যায়। আপনি যদি কিছুটা পুরোনো বা বাজেটফ্রেন্ডলি টার্নটেবল ব্যবহার করে থাকেন, তবে তাতে হয়তো ‘স্প্যারিক্যাল’ বা গোল মাথার কনিক্যাল কাঁটা রয়েছে। এগুলো বেশ টেকসই ও দামে সস্তা হলেও সুরের গভীরতা ও সূক্ষ্মতা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে না। 

তুলনামূলক কম খরচে চমৎকার অভিজ্ঞতার জন্য ‘ইলিপটিক্যাল’ বা ডিম্বাকৃতির স্টাইলাস বেছে নেওয়া যেতে পারে। এটি রেকর্ডের খাঁজের সঙ্গে বেশি জায়গায় সংযোগ তৈরি করে কম বিকৃতিতে বেশ স্পষ্ট শব্দ তৈরি করতে পারে। 

অন্যদিকে আরও স্পষ্ট ও নিখুঁত সুর চাইলে ‘মাইক্রোলাইনার’ বা ১৯৭০-এর দশকে জাপানে উদ্ভাবিত বিখ্যাত ‘শিবাতা’ স্টাইলাস ব্যবহার করা যায়। বিশেষ করে ক্লাসিক্যাল বা জ্যাজ সংগীতের ভক্তদের জন্য এই উচ্চমানের কাঁটাগুলোর জুড়ি নেই, যদিও এগুলো সেটআপ করার ক্ষেত্রে বেশ সতর্ক হতে হয়।

‘বন্ডেড’ নাকি ‘নিউড’ নিডল?
কেবল আকারই নয়, কাঁটাটি কীভাবে মূল কাঠামোর সঙ্গে যুক্ত রয়েছে সেটিও শব্দের মান নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। সস্তা বা মাঝারি মানের স্টাইলাসে হীরার মূল অংশটি একটি ধাতব দণ্ডের মাধ্যমে যুক্ত থাকে, যাকে ‘বন্ডেড’ নিডল বলা হয়। 

মাঝে বাড়তি ধাতু থাকার কারণে এটি ওজনে কিছুটা ভারী হয় এবং রেকর্ডের খাঁজের সূক্ষ্ম কম্পন পুরোপুরি ধারণ করতে পারে না। এর বদলে হীরা সরাসরি যুক্ত থাকা ‘নিউড’ নিডল বেছে নিলে ভালো ফল পাওয়া যায়। ওজনে হালকা হওয়ার কারণে এটি রেকর্ডের ভেতরের অতি সূক্ষ্ম সুরের আন্দোলনও নিখুঁতভাবে তুলে এনে স্পষ্ট সাউন্ড তৈরি করতে পারে।

কার্টিজ পরিবর্তনের সিদ্ধান্ত
শুধু কাঁটা বা স্টাইলাস বদলেই ক্ষান্ত না হয়ে অনেক গানপ্রেমী পুরো ‘কার্টিজ’ অংশটি বদলে ফেলার কথা ভাবেন। স্টাইলাস যে মেকানিক্যাল কম্পন তৈরি করে, সেটিকে সংকেতে রূপান্তর করে স্পিকারে পাঠানোর কাজটি করে এই ছোট যন্ত্রটি। 

বাজারে সাধারণত দুই ধরনের কার্টিজ বেশি ব্যবহৃত হয়- ‘মুভিং ম্যাগনেট’ এবং ‘মুভিং কয়েল’। সাধারণ ব্যবহারের জন্য ‘মুভিং ম্যাগনেট’ বেশ জনপ্রিয় ও মানানসই, যা কম খরচে চমৎকার শব্দ দেয় এবং এর কাঁটাও নিজে নিজে পরিবর্তন করা যায়। 

অন্যদিকে অত্যন্ত নিখুঁত ও স্টুডিও মানের স্পষ্ট সুর পাওয়ার জন্য ‘মুভিং কয়েল’ সেরা হলেও এগুলো বেশ দামি ও সংবেদনশীল। তবে নিজের প্রিয় ভিনাইল রেকর্ড থেকে গানের আসল স্বাদ পেতে এই ছোটখাটো পরিবর্তনগুলো আপনার অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করতে পারে।

কোথায় পাবেন?
বাংলাদেশের বাজারে ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়া প্রযুক্তি পণ্যের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম ভিনাইল প্লেয়ারসহ এর সকল আনুষঙ্গিক সরবরাহ করে থাকে। তাই আধুনিক কিংবা নস্টালজিক যে সুরেই হারিয়ে যেতে চান না কেনো, আপনার পাশে আছি আমরা। শুধু পণ্য কেনাই নয়, যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।