বইপড়ুয়াদের নিরবচ্ছিন্ন অনুভূতির আরও কাছে নিয়ে যেতে জনপ্রিয় ব্র্যান্ড রাকুটেন কোবো বাজারে নিয়ে এসেছে তাদের অন্যতম সেরা ডিভাইস ‘কোবো ক্লারা বিডাব্লিউ’ (Kobo Clara BW)। নতুন ই-ইঙ্ক কার্টা ১৩০০ টেকনোলজি সমৃদ্ধ এই ই-রিডারটি বইপ্রেমীদের পাঠাভ্যাসে এক অপূর্ব মাত্রা যোগ করবে। চলুন আজকে জেনে নিই এই ডিভাইসটি সম্পর্কে।

ডিভাইসের পরিচিতি ও আনবক্সিং 
ডিভাইসটির বক্স খুললেই দেখা মিলবে চমৎকার ফিনিশিংয়ের ৬ ইঞ্চির মিনিমালিস্ট কোবো ক্লারা বিডাব্লিউ। বক্সে ডিভাইসটির সাথে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে দেওয়া রয়েছে একটি টাইপ-সি চার্জিং ক্যাবল এবং প্রয়োজনীয় ইউজার ম্যানুয়াল। প্রথম স্পর্শেই ডিভাইসটির প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং পরিবেশবান্ধব রিসাইকেলড প্লাস্টিক ব্যবহারের সূক্ষ্ম কারুকার্য নজর কাড়ে।

ডিজাইন, বিল্ড কোয়ালিটি ও ভেরিয়েন্ট 
মাত্র ১৭৪ গ্রাম ওজনের এবং ১১২ x ১৬০ x ৯.২ মিলিমিটার পরিমাপের এই ডিভাইসটি হাতে ধরে রাখা অত্যন্ত আরামদায়ক। পরিবেশের কথা চিন্তা করে এটি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি এবং মেরামতের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এটি কেবল ক্লাসিক ব্ল্যাক কালার ভেরিয়েন্টে এবং ১৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাচ্ছে। এতে আলাদা কোনো র‍্যাম বা রম ভেরিয়েন্ট নেই। 

এছাড়া, ডিভাইসটি টেকসই করতে এতে দেওয়া হয়েছে আইপিএক্স৮ ওয়াটারপ্রুফ রেটিং, যা দুই মিটার গভীর পানিতে ৬০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকে।



ডিসপ্লে ও রিডিং অভিজ্ঞতা 
ডিভাইসটির মূল আকর্ষণ এর ৬ ইঞ্চির গ্লেয়ার-ফ্রি ই-ইঙ্ক কার্টা ১৩০০ এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজ্যুলিউশন ১৪৪৮ x ১০৭২ পিক্সেল। এতে যুক্ত করা হয়েছে কমফোর্টলাইট প্রো প্রযুক্তি, যা ব্লু-লাইট কমিয়ে দিন বা রাতে চোখের ওপর চাপ না ফেলে চমৎকার পাঠ অভিজ্ঞতা দেয়। 

এছাড়া রাতে পড়ার জন্য এতে রয়েছে ডার্ক মোড ফিচার। টেক্সট নিজের মতো সাজাতে এতে রয়েছে ১৩টি আলাদা ফন্ট এবং ৫০টিরও বেশি ফন্ট স্টাইল।



পারফরম্যান্স ও কানেক্টিভিটি 
কোবো ক্লারা বিডাব্লিউতে রয়েছে ১.০ গিগাহার্টজ প্রসেসর, যা দ্রুত পেজ টার্নিং ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এর ১৬ জিবি স্টোরেজে হাজার হাজার ই-বুক সংরক্ষণ করা সম্ভব। ডিভাইসে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এর ব্লুটুথের মাধ্যমে ওয়্যারলেস হেডফোন বা স্পিকার যুক্ত করে সহজেই কোবো অডিওবুক শোনা যায়। 

ফাইল ফরম্যাটের ক্ষেত্রে এটি ইপাব, ইপাব৩, ফাইলপাব, পিডিএফ, মোবি, টিএক্সটি, এইচটিএমএল, আরটিএফ, সিবিজেড, সিবিআরসহ ১৫টি ফাইল ফরম্যাট সাপোর্ট করে। ফলে ব্যবহারকারীরা নিশ্চিতে এসব ফাইল পড়তে পারেন।



ব্যাটারি ব্যাকআপ 
ডিভাইসটিতে রয়েছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রতিদিন ৩০ মিনিট ১০% ব্রাইটনেসে ওয়াই-ফাই ও ব্লুটুথ বন্ধ রেখে বই পড়লে এই ডিভাইস একবার ফুল চার্জে টানা ৫৩ দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়।

একনজরে কোবো ক্লারা বিডাব্লিউ
•    ডিসপ্লে: ৬ ইঞ্চি ই-ইঙ্ক কার্টা ১৩০০ এইচডি টাচস্ক্রিন (১৪৪৮ x ১০৭২ পিক্সেল)
•    প্রসেসর ও স্টোরেজ: ১.০ গিগাহার্টজ প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
•    ব্যাটারি ও ওয়াটারপ্রুফ: ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং আইপিএক্স৮ রেটিং (ওয়াটারপ্রুফ)
•    কানেক্টিভিটি ও আলো: ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং কমফোর্টলাইট প্রো


যাদের জন্য উপযুক্ত
যারা ভ্রমণের সময় কিংবা অবসরে দীর্ঘক্ষণ বই পড়তে পছন্দ করেন এবং চোখের সুরক্ষা নিয়ে চিন্তিত, তাদের জন্য কোবো ক্লারা বিডাব্লিউ হতে পারে আদর্শ পছন্দ। বাংলাদেশে ই-রিডার বা ই-ইঙ্ক ডিভাইসের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম (Multimedia Kingdom)-এ ডিভাইসটি পাওয়া যাচ্ছে। আপনি যদি কালার স্ক্রিন চান তবে মাল্টিমিডিয়া কিংডমে থাকা কোবো ক্লারা কালারও দেখতে পারেন।

কেনো মাল্টিমিডিয়া কিংডম?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!