অডিও-টেকনিকার প্রথম ওয়্যারলেস ওপেন-ব্যাক হেডফোন উন্মোচন
বিশ্বখ্যাত অডিও ডিভাইস ও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অডিও-টেকনিকা তাদের জনপ্রিয় ওপেন-ব্যাক প্রিমিয়াম হেডফোন সিরিজে প্রথমবারের মতো যুক্ত করেছে তারবিহীন বা ওয়ারলেস সুবিধা। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন ‘এটিএইচ-এএল৫এনসি’ মডেলের ওয়্যারলেস ওপেন-ব্যাক হেডফোন।
ডিভাইসটিতে কেবল তারের বন্ধনই কাটা হয়নি, বরং এর পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ ‘নয়েজ রিডাকশন’ প্রযুক্তি। মূলত গান শোনা, পেশাদার কাজ কিংবা গেমিংয়ের সময় প্রিমিয়াম সাউন্ড ও দীর্ঘ সময় আরামদায়ক ব্যবহারের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে।
সাধারণত ওপেন-ব্যাক নকশার হেডফোন থেকে তৈরি হওয়া শব্দ বাইরে ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে। তবে এই সীমাবদ্ধতা কাটাতে এটিএইচ-এএল৫এনসি মডেলে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘সাউন্ড লিকেজ রিডাকশন’ প্রযুক্তি, যা জনাকীর্ণ স্থানে ব্যবহারের সময় শব্দ বাইরে যেতে বাধা দেয়।

এর পাশাপাশি এতে থাকা সক্রিয় ‘নয়েজ রিডাকশন’ ব্যবস্থা ব্যাকগ্রাউন্ডের শব্দ কমায়, যা তারযুক্ত ও তারহীন উভয় মোডেই কাজ করতে সক্ষম।
ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৫৩ মিলিমিটার ড্রাইভার এবং বাতাসের চলাচলের উপযোগী উন্মুক্ত নকশা, যা কান গরম হওয়া থেকে রক্ষা করে। মাত্র ২৪০ গ্রাম ওজনের এই হেডফোনটি দীর্ঘ সময় পরে থাকার জন্য বেশ আরামদায়ক।
কারিগরি দিক থেকে হেডফোনটিতে দেওয়া হয়েছে ২৪-বিট/৯৬ কিলোহার্টজ হাই-রেজ্যুলুশন অডিও এবং এলডিএসি কোডেক সাপোর্ট।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটি অনন্য উচ্চতায় রয়েছে; সাধারণ মোডে টানা ৭৫ ঘণ্টা এবং নয়েজ রিডাকশন চালু অবস্থায় এটি ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। এ ছাড়া মাত্র ১৫ মিনিটের দ্রুত চার্জেই মিলবে ৮ ঘণ্টার প্লেব্যাক সুবিধা।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে একই সঙ্গে দুটি ডিভাইসে সংযোগের জন্য মাল্টিপয়েন্ট প্রযুক্তি, গেমিংয়ের জন্য লো-ল্যাটেন্সি মোড, বিল্ট-ইন মাইক্রোফোন এবং ডেডিকেটেড অ্যাপের মাধ্যমে সাউন্ড ইকুয়ালাইজার সামঞ্জস্য করার ব্যবস্থা।
প্রয়োজনে তারযুক্ত হিসেবে ব্যবহারের জন্য এতে ১.২ মিটারের একটি ক্যাবলও সরবরাহ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১৯ পাউন্ড, যা প্রায় ২৯৯ মার্কিন ডলারের সমপরিমাণ।
বাংলাদেশের বাজারে কবে আসবে?
দেশের বাজারে ক্রিয়েটিভ ও অডিও প্রযুক্তি পণ্যের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম অডিও টেকনিকা ব্র্যান্ডের সকল পণ্য সরবরাহ করে থাকে। তাই নতুন এই ডিভাইসটির আপডেট পেতে আমাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ভিজিট করুন অথবা সরাসরি কল করুন।