আঁকাআঁকির জগৎ এখন আর কেবল কাগজ, রং আর তুলিতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির অভাবনীয় উন্নতির ছোঁয়ায় শিল্পীদের ক্যানভাস এখন জায়গা করে নিয়েছে ডিজিটাল পর্দায়। তবে ডিজিটাল মাধ্যমে নিজের সৃজনশীলতার পুরোটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে প্রয়োজন সঠিক ও মানসম্মত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। শিল্পীদের কাজের ধরন, মাধ্যম এবং বাজেট অনুযায়ী বাজারে এখন রয়েছে নানা রকম সফটওয়্যার। ডেস্কটপ হোক বা ট্যাবলেট, একজন পেশাদার শিল্পী কিংবা শৌখিন আঁকিয়ে সবার জন্যই রয়েছে দারুণ সব বিকল্প। চলুন, ডিজিটাল শিল্পীদের জন্য বর্তমানে জনপ্রিয় ও সেরা কয়েকটি সফটওয়্যারের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

পেশাদারদের প্রথম পছন্দ অ্যাডোবি ফটোশপ
ডিজিটাল শিল্পের জগতে 'অ্যাডোবি ফটোশপ' এখনো একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। কেবল ছবি সম্পাদনা নয়, ডিজিটাল পেইন্টিং থেকে শুরু করে গ্রাফিকস ডিজাইনের সব ধরনের কাজের জন্য এটি এক অদ্বিতীয় নাম। এর বিশাল টুলকিটে সম্প্রতি যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দারুণ সব সুবিধা, যা ছবি তৈরি বা সম্প্রসারণের কাজকে করেছে আরও সহজ। ফটোশপে রয়েছে কাস্টম ব্রাশ ব্যবহারের বিশাল সুযোগ। তবে এটি ব্যবহার করতে হলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ফি গুনতে হয়, যা নতুনদের জন্য কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। তবুও পেশাদার জগতে এটিই এখন সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার।

আইপ্যাড ব্যবহারকারীদের প্রিয় প্রোক্রিয়েট
যাঁরা আইপ্যাডে আঁকতে ভালোবাসেন, তাঁদের জন্য 'প্রোক্রিয়েট' একটি চমৎকার নির্বাচন। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। তবে সহজ হলেও এটি দারুণ শক্তিশালী একটি অ্যাপ। বাস্তব জীবনের রং বা তুলির ছোঁয়া ডিজিটাল পর্দায় ফুটিয়ে তুলতে এর জুড়ি মেলা ভার। আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরি হওয়ায় চলার পথে যেকোনো জায়গায় বসেই এতে কাজ করা যায়। একবার কিনে নিলেই আজীবন ব্যবহার করা যায় বলে এটি শিল্পীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ।

বাস্তব রঙের অনুভূতি দেবে রেবেল
যাঁরা জলরং বা তেলরঙের সত্যিকারের অনুভূতি ডিজিটাল পর্দায় পেতে চান, তাঁদের জন্য রয়েছে 'রেবেল'। এটি ফটোশপের মতো সর্বেসর্বা না হলেও, ক্যানভাসে রঙের মিশ্রণ এবং তুলির বাস্তবসম্মত বুনট ফুটিয়ে তোলায় এর কোনো তুলনা নেই। ডেস্কটপের জন্য তৈরি এই সফটওয়্যারটি শিল্পীদের দেয় নিখুঁত ও জীবন্ত ছবি আঁকার পূর্ণ স্বাধীনতা।

ফটোশপের দারুণ বিকল্প অ্যাফিনিটি ফটো
প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দেওয়ার ঝামেলা এড়াতে চাইলে বেছে নিতে পারেন 'অ্যাফিনিটি ফটো'। এটি অ্যাডোবি ফটোশপের সবচেয়ে কাছাকাছি মানের একটি বিকল্প সফটওয়্যার। যদিও এতে ফটোশপের প্রতিটি টুল নেই, তবে এর নিজস্ব কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে যা ডিজিটাল শিল্পীদের নিত্যনতুন চাহিদা মেটাতে সক্ষম। দামের দিক থেকেও এটি বেশ সাশ্রয়ী।

অ্যানিমেশন ও কমিকের জন্য ক্লিপ স্টুডিও পেইন্ট
কমিক এবং মাঙ্গা শিল্পীদের জন্য 'ক্লিপ স্টুডিও পেইন্ট' যেন এক জাদুর কাঠি। একটি নিখুঁত কমিক আঁকার জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে এখানে। এর ব্যবহারকারীদের একটি বিশাল সম্প্রদায় রয়েছে, যেখান থেকে নতুন শিল্পীরা সহজেই অনেক কিছু শিখতে পারেন। এটি আইপ্যাড থেকে শুরু করে অ্যান্ড্রয়েড- সব ধরনের যন্ত্রেই ব্যবহার করা যায়। এর বিশেষ সংস্করণে রয়েছে অ্যানিমেশন তৈরির দারুণ সব সুবিধাও।

প্রথাগত চিত্রশিল্পীদের জন্য কোরেল পেইন্টার
ডিজিটাল পেইন্টিংয়ের জগতে 'কোরেল পেইন্টার' অনেক পুরোনো এবং নির্ভরযোগ্য একটি নাম। বিশেষ করে এতে থাকা অসংখ্য আগে থেকে তৈরি করা ব্রাশ শিল্পীদের কাজকে অনেক দ্রুত ও সহজ করে দেয়। পেশাদার কাজের জন্য এটি এখনো অনেক শিল্পীর প্রথম পছন্দ।

সঠিক মাধ্যমটি বেছে নেওয়ার পালা
পরিশেষে বলা যায়, কোনো নির্দিষ্ট সফটওয়্যারই সবার জন্য শতভাগ উপযুক্ত নয়। আপনি কোন ধরনের কাজ করতে চান, কোন যন্ত্র ব্যবহার করছেন এবং আপনার বাজেট কত- তার ওপর ভিত্তি করেই বেছে নিতে হবে সঠিক মাধ্যম। তবে ওপরের সফটওয়্যারগুলো বর্তমান সময়ের সেরা প্রযুক্তি আর দারুণ সব ফিচারের কারণে ডিজিটাল শিল্পীদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত। নিজের সৃজনশীলতা আর কল্পনার ডানা মেলতে আজই এর যেকোনো একটি দিয়ে শুরু করে দিতে পারেন আপনার ডিজিটাল শিল্পের নতুন যাত্রা।

আপনার ডিজিটাল সৃজনশীলতার যাত্রার জন্য গ্রাফিক্স ট্যাবলেট খুঁজছেন। তাহলে মাল্টিমিডিয়া কিংডম হতে পারে একমাত্র ভরসার স্থল। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বিশ্বের নামি-দামি প্রায় সকল ব্র্যান্ডের জেনুইন গ্রাফিক্স ট্যাবলেট ও প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ বিশ্বস্ততার সাথে সরবরাহ করে আসছে। কেনার আগে সঠিক দিকনির্দেশনা পেতে সরাসরি কথা বলতে পারেন (+8801755532345) মাল্টিমিডিয়া কিংডম এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল-এর সাথে। অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা স্টোরে।