পকেট-সাইজ অতি ক্ষুদ্র ই-রিডার ডিভাইসের বাজারে প্রতিযোগিতা আরও জমজমাট করতে নতুন ডিভাইস 'পিকো'র টিজার প্রকাশ করেছে জনপ্রিয় ই-পেপার ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান 'বুক্স' (Boox)। অত্যন্ত ছোট আকারের এই রিডারটি সহজেই যেকোনো পকেটে রাখার জন্য মানানসই।

ডিসপ্লে ও ফিচার

ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৩.৯৭ ইঞ্চির মনোক্রোম ই-পেপার ডিসপ্লে, যা সাম্প্রতিক সময়ে আলোচিত 'এক্সটিইইঙ্ক এক্সফোর প্রো' (৪.৩ ইঞ্চি)-র চেয়েও ছোট। ক্ষুদ্র আকৃতির হলেও রাতের বেলা বা অন্ধকারে পড়ার জন্য এতে আলো নিশ্চিত করতে রয়েছে 'ফ্রন্ট-লাইট' ডিসপ্লে সুবিধা। এছাড়া বই সংরক্ষণের জন্য এতে রয়েছে মাইক্রোএসডি কার্ড রিডার ব্যবহার করার সুবিধাও।

নতুন ক্যাটাগরি ও পরিকল্পনা
বুক্স জানিয়েছে, এটি তাদের নতুন একটি ক্যাটাগরির প্রথম পণ্য, যেখানে তারা "বিভিন্ন আকৃতির ই-পেপার ডিভাইস" নিয়ে কাজ করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ই-পেপার ট্যাবলেট ও মনিটর তৈরি করলেও ছোট আকৃতির রিডারে এটিই তাদের নতুন পদক্ষেপ।

মূল্য ও বাজারে আসার সময়
ডিভাইসটির সঠিক ওজন, ব্যাটারি ব্যাকআপ, দাম বা বাজারে আসার নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করেনি বুক্স। তবে এটি সাশ্রয়ী দামে বাজারে আনা হবে বলে আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইটফেসবুক পেজে যুক্ত থাকুন।