উচ্চমানের স্পিকার বা হোম অডিওর কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের নামী-দামি ব্র্যান্ডের ছবি। তবে বিশ্বব্যাপী হাই-ফাই অডিও দুনিয়ায় চীনের একটি ব্র্যান্ড তিন দশকের বেশি সময় ধরে নিজস্ব স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছে। নাম- হাইভি-সোয়ানস (HiVi-Swans)। 

আধুনিক চীনা অ্যাকোস্টিক প্রযুক্তি, সুনির্দিষ্ট ড্রাইভার ইঞ্জিনিয়ারিং এবং ক্লাসিক মার্কিন ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি এই স্পিকার সিস্টেম এবার প্রিমিয়াম অডিওপ্রেমীদের জন্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছে মাল্টিমিডিয়া কিংডমে (Multimedia Kingdom)।

অডিও দুনিয়ার এক দীর্ঘ আন্তর্জাতিক যাত্রা
অডিওফিল ও গানপ্রেমীদের কাছে 'হাইভি-সোয়ানস' অতিপরিচিত এক নাম হলেও এর পেছনে থাকা একীভূতকরণের গল্পটি বেশ রোমাঞ্চকর। ১৯৯১ সালে চীনে প্রতিষ্ঠিত হয় হাইভি অ্যাকোস্টিকস (HiVi Acoustics)। যাত্রা শুরুর প্রথম থেকেই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল বিশ্বমানের অ্যাকোস্টিক ড্রাইভার ও অডিও উপাদান প্রস্তুত করা।

ব্র্যান্ডটির ইতিহাসে সবচেয়ে বড় বাঁক আসে ১৯৯৭ সালে। ওই বছর হাইভি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা অডিও প্রতিষ্ঠান সোয়ানস স্পিকার সিস্টেমস (Swans Speaker Systems) অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ফলে একই ছাদের নিচে আসে চীনের আধুনিক উৎপাদনী সক্ষমতা ও ড্রাইভার তৈরির প্রযুক্তি এবং আমেরিকান স্পিকার ডিজাইনের দীর্ঘ অভিজ্ঞতা।

দুই নাম, ভিন্ন ভূমিকা
একীভূত হওয়ার পর ব্র্যান্ডটি দুটি ভিন্ন ধারায় কাজ শুরু করে। পেশাদার অডিও ইঞ্জিনিয়ারিং ও বাণিজ্যিক প্রজেক্টে ব্যবহারের জন্য ড্রাইভার এবং উপাদান সরবরাহ করতে থাকে হাইভি অ্যাকোস্টিকস। অন্যদিকে ভোক্তা পর্যায়ের হাই-ফাই বুকশেলফ, হোম থিয়েটার ও ডেস্কটপ স্পিকার ব্র্যান্ড হিসেবে বিশ্বজুড়ে পরিচয় পায় সোয়ানস।

আইসোডাইনামিক রিবন টুইটার ও অ্যাকোস্টিক প্রযুক্তি
হাইভি-সোয়ানসের বৈশ্বিক সাফল্যের অন্যতম রহস্য তাদের উদ্ভাবনী অ্যাকোস্টিক প্রযুক্তি। বিশেষ করে ব্র্যান্ডটির পেটেন্ট করা আইসোডাইনামিক রিবন টুইটার অডিও দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। প্রচলিত গম্বুজাকৃতির (ডোম) টুইটারের তুলনায় এটি দ্রুত রেসপন্স করে, যার ফলে হাই-ফ্রিকোয়েন্সি সাউন্ড বা উচ্চ সুরের গান নিখুঁতভাবে কান পর্যন্ত পৌঁছায়।

এর পাশাপাশি হাতে বানানো প্রিমিয়াম উডেন ক্যাবিনেট, নিখুঁত অ্যাকোস্টিক টিউনিং এবং তুলনামূলক প্রতিযোগিতামূলক দাম, সব মিলিয়ে অডিওপ্রেমীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে ব্র্যান্ডটি।

মাল্টিমিডিয়া কিংডমে হাইভি-সোয়ানসের কালেকশন
বাংলাদেশে অডিওপ্রেমীদের জন্য বিশ্বমানের এই সাউন্ড অভিজ্ঞতা হাতের নাগালে নিয়ে এসেছে মাল্টিমিডিয়া কিংডম। গ্রাহকদের সুবিধার্থে মাল্টিমিডিয়া কিংডমে যুক্ত হয়েছে হাইভি-সোয়ানসের জনপ্রিয় কিছু মডেল:

    সোয়ানস ওএস-১০ (Swans OS-10): আধুনিক টাচ কন্ট্রোল প্যানেল, স্ট্রিমলাইন্ড ডিজাইন এবং সাশ্রয়ী দামে অসাধারণ স্টুডিও পারফরম্যান্সের জন্য এটি ডেস্কটপ ব্যবহারকারীদের প্রথম পছন্দ।

    সোয়ানস এম২০০এমকে৩+ (Swans M200MKIII+): রিয়েল উড সাইড প্যানেল ও ক্লাসিক ডিজাইনের বিলাসিতার সঙ্গে ব্লুটুথ, অপটিক্যাল ও কোঅ্যাক্সিয়াল কানেক্টিভিটি সমৃদ্ধ প্রিমিয়াম অ্যাক্টিভ বুকশেলফ স্পিকার।

    সোয়ানস ডি১০০ ও ডি২০০ (Swans D100 / D200): পেটেন্টেড রিবন টুইটার এবং ডিএসপি (DSP) অ্যাকোস্টিক ডিজাইনে তৈরি ট্রু হাই-ফাই অ্যাক্টিভ স্পিকার, যা গান ও সিনেমার আসল অডিও অনুভূতি প্রদান করে।

    সোয়ানস ডি১০৯০ (Swans D1090): ৬.৫ ইঞ্চি উফারসহ শক্তিশালী পাওয়ার আউটপুট এবং গভীর ব্যাস (Bass) রেসপন্সের কারণে বড় ঘর বা লিভিং রুমের সাউন্ড সেটআপে অত্যন্ত কার্যকরী।

    সোয়ানস ডি১০৮০আইভি-বিটি (Swans D1080IV-BT): স্টুডিও-কোয়ালিটি অ্যাকোস্টিক সাউন্ড ও ওয়্যারলেস ব্লুটুথ সংযোগের সুষম সমন্বয়ে তৈরি সাশ্রয়ী বাজেটের এক নির্ভরযোগ্য বুকশেলফ স্পিকার।

পেশাদার মিউজিক প্রডিউসার, গেমার কিংবা ড্রয়িং রুমে দুর্দান্ত সাউন্ডের আবহ তৈরি- যেকোনো প্রয়োজনে হাইভি-সোয়ানস ভারসাম্যপূর্ণ সাউন্ড ও দীর্ঘস্থায়ী বিল্ড কোয়ালিটি প্রদান করে। অফিসিয়াল ওয়ারেন্টি ও সেরা মূল্যে আপনার পছন্দের হাইভি-সোয়ানস স্পিকারটি এখন মাল্টিমিডিয়া কিংডম থেকে সংগ্রহ করতে পারেন।

পণ্য বিক্রির চেয়ে সঠিক পরামর্শেই আমাদের আনন্দ
আমরা বিশ্বাস করি, একটি প্রিমিয়াম প্রযুক্তিপণ্য কেনা বড় একটি বিনিয়োগ। তাই মাল্টিমিডিয়া কিংডমে আমরা কেবল পণ্য বিক্রির চেয়ে আগ্রহী ক্রেতাদের সুপরামর্শ দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার বাজেট, পছন্দ কিংবা প্রয়োজনীয়তার নিরিখে কোন পণ্যটি সেরা হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে সরাসরি আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর সঙ্গে (  01755532345  ) পরামর্শ করার সুযোগ রয়েছে। কেনার আগে আপনার প্রয়োজন বুঝে সঠিক পণ্যটি বেছে নিতে আমরা আপনাকে একজন বিশেষজ্ঞের মতোই গাইড করব।