বাংলাদেশে ফোসি অডিওর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হলো মাল্টিমিডিয়া কিংডম
দেশের প্রিমিয়াম অডিও ও প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম এখন থেকে বিশ্বখ্যাত অডিও ব্র্যান্ড 'ফোসি অডিও'-এর বাংলাদেশে অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা পরিবেশক। সম্প্রতি ফোসি অডিও মাল্টিমিডিয়া কিংডমকে এ বিষয়ক সার্টিফিকেট প্রদান করেছে। এর ফলে দেশের সংগীত ও শ্রুতিপ্রেমীরা এখন থেকে নিশ্চিন্তে ফোসি অডিওর আসল পণ্য ও বিক্রয়োত্তর সেবা পাবেন।
সাশ্রয়ী মূল্যে স্টুডিও গ্রেডের অডিও পারফরম্যান্স দেওয়ার জন্য ২০১৭ সালে চীনের শেনঝেনে প্রতিষ্ঠিত ফোসি অডিও খুব অল্প সময়েই বিশ্বজুড়ে হাই-ফাই অডিও জগতে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। ফোরসাইট, ওপেননেস, সিনসিয়ারিটি এবং ইনোভেশন- এই চারটি মূলনীতির ওপর ভিত্তি করে ব্র্যান্ডটি তাদের কম্প্যাক্ট সাইজের ক্লাস-ডি অ্যাম্প্লিফায়ার, ডিএসি, সিডি প্লেয়ার এবং হেডফোন অ্যাম্প্লিফায়ার তৈরি করে থাকে। বিশ্বজুড়ে অডিওফিলদের কাছে সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য ব্র্যান্ডটির বিশেষ সুখ্যাতি রয়েছে।
এতদিন দেশের অডিওপ্রেমীদের ফোসি অডিওর পণ্য সংগ্রহ করতে গিয়ে স্টক ও ওয়ারেন্টি নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো। অফিশিয়াল পরিবেশক হিসেবে মাল্টিমিডিয়া কিংডম এখন থেকে সরাসরি প্রস্তুতকারকের ওয়ারেন্টি, শতভাগ আসল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে।
নতুন এই পথচলা প্রসঙ্গে মাল্টিমিডিয়া কিংডমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল বলেন, "দেশের অডিওফিল ও গানপাগল মানুষের কাছে আসল ও প্রিমিয়াম অডিও গিয়ার সহজে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ফোসি অডিওর মতো একটি বিশ্বস্ত ও উদ্ভাবনী ব্র্যান্ডের অফিশিয়াল অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ক্রেতারা এখন কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই অফিশিয়াল ওয়ারেন্টিসহ আন্তর্জাতিক মানের হাই-ফাই অডিওর অভিজ্ঞতা নিতে পারবেন।"
ফোসি অডিওর জনপ্রিয় ভি৩ এবং জেডএ৩ অ্যাম্প্লিফায়ার, কে৫ প্রো গেমিং ডিএসি, মেরাক সিডি প্লেয়ারসহ অত্যাধুনিক বিভিন্ন মডেল এখন মাল্টিমিডিয়া কিংডমে পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা মাল্টিমিডিয়া কিংডমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পণ্যগুলো দেখে এখনই প্রি-অর্ডার করতে পারবেন।