পকেটবুক ভার্স লাইট: সাধারণই সেরা
বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক কখনোই শুধু অক্ষরের নয়, বরং অনুভূতিরও। দিনের ব্যস্ততা শেষে কিংবা ভোরের নীরবতায়, একটি ভালো বই পাঠককে নিয়ে যায় অন্য এক জগতে। প্রযুক্তি সেই অভিজ্ঞতাকে আরও সহজ, আরামদায়ক ও বহনযোগ্য করে তুলেছে।
ডিজিটাল যুগে বই পড়ার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে ই-রিডারের ভূমিকা আজ অনস্বীকার্য। বইপ্রেমীদের হাতে প্রযুক্তির এক নতুন রূপ তুলে ধরেছে পকেটবুক। আধুনিক জীবনযাত্রার গতিময়তায় ভারী বই বহন করার ঝামেলা এড়িয়ে হাজার হাজার বই চোখের পলকে পকেটে নিয়ে ঘোরার এই স্বাচ্ছন্দ্য পাঠককে নিয়ে যায় এক নতুন জগতে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে আলোচনার শীর্ষে উঠে এসেছে ‘পকেটবুক ভার্স লাইট’ (PocketBook Verse Lite)। আধুনিক প্রযুক্তি ও চমৎকার ডিজাইনের এই ই-রিডারটি বইপড়ার আনন্দকে আরও গভীর ও আরামদায়ক করে তোলে। চলুন জেনে নিই, কী আছে এই ডিভাইসটিতে।
ডিভাইসের পরিচিতি
পকেটবুক ভার্স লাইট হলো একটি আধুনিক ফিচারসম্পন্ন ই-রিডার, যা মূলত পাঠকদের নিরবচ্ছিন্ন পড়ার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যেই তৈরি করা হয়েছে। লিনাক্স অপারেটিং সিস্টেম চালিত এই ই-রিডারটিতে আধুনিক পাঠ্যাভাসের প্রয়োজনীয় সব ফিচার একত্রিত করা হয়েছে, যা দীর্ঘক্ষণ পড়ার ক্ষেত্রে চোখের ওপর কোনো প্রভাব ফেলে না।

আনবক্সিং ও প্রথম অভিজ্ঞতা
পকেটবুক ভার্স লাইট আন্তর্জাতিক ই-রিডার নির্মাতা পকেটবুকের বহুল আলোচিত ‘লাইট’ সিরিজের নতুন সংযোজন। ইউরোপীয় নকশার পরিমার্জিত ছাপ স্পষ্ট বাক্সের ভেতর পাওয়া যায় মূল ডিভাইস, একটি ইউএসবি টাইপ-সি কেবল এবং সংক্ষিপ্ত গাইড। প্রথমবার হাতে নিলে এর ফিনিশিং ও কম ওজন পাঠককে মুগ্ধ করে। অতিরিক্ত কোনো জটিলতা ছাড়াই ডিভাইসটি দ্রুত চালু হয় এবং ব্যবহারে এক বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ তৈরি করে।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
পকেটবুক ভার্স লাইটের ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম এবং মার্জিত। এর মিডনাইট গ্রে রঙের বডি ডিভাইসটিতে একটি চমৎকার ও অভিজাত লুক দেয়। মাত্র ১৭০ গ্রাম ওজনের এই ই-রিডারটি অত্যন্ত হালকা, ফলে ঘণ্টার পর ঘণ্টা এক হাতে ধরে বই পড়লেও কোনো ক্লান্তি আসে না। এর বডি ১০৮ × ১৫৬ × ৭.৬ মিলিমিটার, যা যেকোনো পকেট বা ব্যাগের ছোট্ট কোণায় সহজে এঁটে যায়। এর ম্যাটেরিয়াল ও গ্রিপ ব্যবহারের সময় প্রিমিয়াম অনুভূতি দেয়।
ডিসপ্লে ও রিডিং অভিজ্ঞতা
এই ডিভাইসের মূল আকর্ষণ এর ৬ ইঞ্চি (১৫.২৪ সেমি) ই-লিঙ্ক কার্টা ডিসপ্লে। রেজ্যুলিউশন ৭৫৮ × ১০২ ৪ পিক্সেল এবং ৭৫৮ × ১০২ ৪ মিমি পরিমাপের এই পর্দায় ১-বিট কার্টা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার পিপিআই বা পিক্সেল পার ইঞ্চি হলো ২১২। তাছাড়া এর ১৬ লেভেলের কালার ডেপথ লেখাকে একদম সত্যিকারের কাগজের বইয়ের মতো স্পষ্ট ও নিখুঁত দেখায়। এর মাল্টিসেন্সর টাচস্ক্রিনটি ব্যবহারে খুবই সংবেদনশীল। যেকোনো আলোতে, এমনকি কড়া রোদের মধ্যেও চোখ ধাঁধানো ছাড়াই এতে বই পড়া সম্ভব। ডিভাইসটিতে বিল্ট-ইন ফ্রন্ট লাইট সুবিধা থাকায় রাতের অন্ধকারে বা অন্ধকার ঘরে কোনো বাড়তি আলোর প্রয়োজন হয় না।
টেকনিক্যাল পারফরম্যান্স ও স্টোরেজ
পকেটবুক ভার্স লাইটে ব্যবহার করা হয়েছে ডুয়াল কোর (২ × ১ গিগাহার্টজ) প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র্যাম। লিনাক্স ৩.১০.৬৫ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ই-রিডারটিতে পাতা উল্টানো বা অ্যাপ্লিকেশনের গতি অত্যন্ত সাবলীল ও সময়োপযোগী। বই সংরক্ষণের জন্য এতে রয়েছে ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা হাজার হাজার ই-বুক সংরক্ষণের জন্য যথেষ্ট। তাছাড়া ডিভাইসটিতে জেপিইজি, বিএমপি, পিএনজি এবং টিআইএফএফ- এর মতো প্রায় সকল ধরনের ইমেজ ফরম্যাট সাপোর্ট করে।
ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং
দীর্ঘসময় ধরে নিশ্চিন্তে বই পড়ার সুবিধার্থে এতে দেয়া হয়েছে ১০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। ই-লিঙ্ক ডিসপ্লের চার্জ সাশ্রয়ী প্রকৃতির কারণে একবার চার্জ দিলে টানা কয়েক সপ্তাহ বই পড়া সম্ভব। বর্তমান যুগের মান বজায় রেখে চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য এতে রাখা হয়েছে আধুনিক ইউএসবি টাইপ-সি পোর্ট।
কানেক্টিভিটি ও ওয়্যারলেস সুবিধা
ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য রয়েছে ২.৪ গিগাহার্টজ ওয়াই-ফাই সুবিধা। এর মাধ্যমে সহজেই নতুন ই-বুক ডাউনলোড করা যায় বা সরাসরি ক্লাউড অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে বই সিঙ্ক করা যায়। তারের কোনো ঝামেলা ছাড়াই ওয়্যারলেস পদ্ধতিতে বই আদান-প্রদান পাঠকের অভিজ্ঞতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।
একনজরে পকেটবুক ভার্স লাইট
ডিসপ্লে: ৬ ইঞ্চি ই-লিঙ্ক কার্টা টাচস্ক্রিন, ২১২ পিপিআই, ১৬ লেভেল গ্রে স্কেল।
প্রসেসর ও র্যাম: ডুয়াল কোর (২ × ১ গিগাহার্টজ) প্রসেসর, ৫১২ এমবি র্যাম।
অপারেটিং সিস্টেম: লিনাক্স ৩.১০.৬৫।
স্টোরেজ: ৮ জিবি ইন্টারন্যাল মেমোরি।
লাইটিং: বিল্ট-ইন ফ্রন্ট লাইট।
ব্যাটারি ও পোর্ট: ১০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি, ইউএসবি টাইপ-সি।
কানেক্টিভিটি: ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ)।
ওজন ও সাইজ: ১৭০ গ্রাম; ১০৮ × ১৫৬ × ৭.৬ মিলিমিটার।
সাপোর্টেড ইমেজ ফরম্যাট: JPEG, BMP, PNG, TIFF।

কার জন্য এটি উপযুক্ত?
যারা প্রথাগত কাগজের বইয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়তে চান, অথচ প্রিমিয়াম সুবিধা ও বাজেটের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ডিভাইস খুঁজছেন- তাদের জন্য পকেটবুক ভার্স লাইট এক আদর্শ পছন্দ। এটি শিক্ষার্থী, গবেষক এবং দৈনন্দিন ভ্রমণকারী বইপ্রেমীদের জন্য দারুণ উপযোগী, যারা চোখের ক্ষতি না করে একটি হালকা ও দীর্ঘস্থায়ী ই-রিডারে হাজারো বইয়ের সংগ্রহ সাথে রাখতে চান।
কোথায় পাবেন?
বাংলাদেশের ই-বুকপ্রেমী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য আমরাই (মাল্টিমিডিয়া কিংডম) পকেটবুকসহ শীর্ষস্থানীয় সকল ব্র্যান্ডের ই-রিডার বিশ্বস্ততার সাথে বাজারজাত করে আসছি। অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের কাছেই পেয়ে যাবে পকেটবুক ভার্স লাইট ডিভাইসটি। সাথে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা, প্রয়োজনীয় অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন আমাদের কাছে।
তাই, যেকোনো ই-রিডার কেনার আগে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে আজই ভিজিট করুন মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইট কিংবা স্টোরে। অথবা সরাসরি কথা বলুন (+8801755532345) আমাদের সিইও মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল-এর সাথে।