ক্রিয়েটিভ প্রযুক্তিপণ্য কেনো প্রি-অর্ডারে কিনবেন?
দীর্ঘ ২৬ বছর ধরে দেশের প্রযুক্তিপণ্যের বাজারের সঙ্গে আমাদের (মাল্টিমিডিয়া কিংডম) পথচলা। তবে আমরা সব ধরনের গতানুগতিক প্রযুক্তিপণ্য নিয়ে কাজ করি না। আমাদের মূল ফোকাস সব সময় সিলেক্টেড এবং ক্রিয়েটিভ গ্যাজেটের দিকে। এই সুদীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতায় ক্রেতাদের একটি সাধারণ প্রবণতা আমরা দেখেছি- দোকানে এসেই দ্রুত পণ্য হাতে পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে এসে দীর্ঘদিনের ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে আমরা ক্রেতাদের রেডি স্টকের চেয়ে ‘প্রি-অর্ডার’ বা অগ্রিম বুকিংয়ের মাধ্যমে পণ্য কিনতে বেশি উৎসাহিত করি। কেন? চলুন, হিসাবটা একটু মিলিয়ে দিই।
ক্রিয়েটিভ পণ্যের আস্থার ঠিকানা
মাল্টিমিডিয়া কিংডম মূলত ই-রিডার, স্পিকার, টার্নটেবিল, গ্রাফিক্স ট্যাবলেট, ডিজিটাল ফটোফ্রেম এবং কনটেন্ট ক্রিয়েশন টুলসের মতো সৃজনশীল ও প্রিমিয়াম পণ্যের জন্য বাংলাদেশের বাজারে সবচেয়ে বিশ্বস্ত নাম। আমরা গর্ব করে বলতে পারি, এসব ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর অথোরাইজড বা অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আমরাই। আমাদের লক্ষ্য কেবল পণ্য বিক্রি নয়, বরং দেশের ক্রিয়েটিভ মানুষদের হাতে সেরা মানের অরিজিনাল টুলস ও গ্যাজেট তুলে দেওয়া।
সর্বশেষ ম্যানুফ্যাকচারিংয়ের নিশ্চয়তা
অনেকেই ভাবেন, দোকানে থাকা রেডি স্টক মানেই একদম নতুন পণ্য। বাস্তব চিত্রটা একটু ভিন্ন হতে পারে। রেডি স্টকে থাকা পণ্যটি হয়তো কয়েক মাস আগে তৈরি হয়ে শিপমেন্ট হয়ে এসেছে। কিন্তু প্রি-অর্ডারে পণ্য কিনলে আপনি পাচ্ছেন একেবারে লেটেস্ট বা সর্বশেষ ম্যানুফ্যাকচারিং ব্যাচের পণ্য। এতে ব্যাটারির আয়ু থেকে শুরু করে হার্ডওয়্যারের ছোটখাটো আপডেট, সফটওয়্যার ফিচার- সবকিছুই থাকে একদম সর্বশেষ। অর্থাৎ, আপনার হাতে পৌঁছানো পণ্যটি আক্ষরিক অর্থেই কারখানার একদম নতুন সংস্করণ।

পছন্দের ভ্যারিয়েশন বেছে নেওয়ার স্বাধীনতা
একটি হাই-অ্যান্ড স্পিকার, ই-রিডার বা গ্রাফিকস ট্যাবলেটের হয়তো বেশ কয়েকটি রঙের ভ্যারিয়েশন বা আলাদা স্পেসিফিকেশন থাকে। রেডি স্টকের ক্ষেত্রে বিক্রেতারা সাধারণত সবচেয়ে বেশি চলে এমন কয়েকটি মডেলই মজুত করে রাখেন। ফলে অনেক সময় বাধ্য হয়েই ক্রেতাকে সেই পণ্যের উপরই নির্ভর করতে হয়। কিন্তু প্রি-অর্ডারে আপনি আপনার চাহিদানুযায়ী ঠিক যে র্যাম, স্টোরেজ, কনফিগারেশন বা রঙের ডিভাইসটি চাইছেন, অফিশিয়াল চ্যানেল থেকে সরাসরি সেটিই আনিয়ে দেওয়া সম্ভব। নির্দিষ্ট ক্রেতার জন্য পণ্যটি আসে বলে এখানে রিফারবিশড বা নকল পণ্য পড়ার কোনো সুযোগই থাকে না।
পণ্য বিক্রির চেয়ে সঠিক পরামর্শেই আমাদের আনন্দ
আমরা বিশ্বাস করি, একটি প্রিমিয়াম প্রযুক্তিপণ্য কেনা বড় একটি বিনিয়োগ। তাই মাল্টিমিডিয়া কিংডমে আমরা কেবল পণ্য বিক্রির চেয়ে আগ্রহী ক্রেতাদের সুপরামর্শ দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার কাজের ধরন অনুযায়ী কোন পণ্যটি সেরা হবে, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে সরাসরি আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর সঙ্গে (
01755532345
)
পরামর্শ করার সুযোগ রয়েছে। কেনার আগে আপনার প্রয়োজন বুঝে সঠিক পণ্যটি বেছে নিতে আমরা আপনাকে একজন বিশেষজ্ঞের মতোই গাইড করব।
আস্থার প্রতিদানে অবিচল
বাংলাদেশের বাজারে আমরা শুধু একটি দোকান নই, ২৬ বছরের একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমাদের কাছে প্রি-অর্ডার করা মানে আপনার বিনিয়োগ শতভাগ নিরাপদ। শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা এবং বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবার (আফটার সেলস সার্ভিস) ক্ষেত্রে আমরা কখনোই আপস করি না।
তাই তাড়াহুড়ো করে রেডি স্টক থেকে এমন কিছু কেনা ঠিক নয়, যা আপনার শতভাগ মনঃপূত নয়। একটু সময় নিয়ে প্রি-অর্ডার করুন, বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত ও একদম ফ্রেশ পণ্যটি। মাল্টিমিডিয়া কিংডম আপনার সেই আস্থার প্রতিদান দিতে সব সময়ই প্রস্তুত।