ডিজিটাল বই পড়ার জনপ্রিয় মাধ্যম কিন্ডল ই-রিডারের দাম হঠাৎ বাড়িয়ে দিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। অন্যান্য ই-রিডার তৈরি প্রতিষ্ঠানগুলো চলতি বছরের শুরু থেকেই পণ্যের দাম বাড়ালেও অ্যামাজন এতদিন তা ঠেকিয়ে রেখেছিল। তবে সম্প্রতি এক ধাক্কায় বর্তমান প্রজন্মের প্রায় প্রতিটি কিন্ডল মডেলের দাম ৪০ থেকে ৬০ ডলার পর্যন্ত বৃদ্ধি করেছে প্রযুক্তি জায়ান্টটি। আন্তর্জাতিক বাজারে ইলেকট্রনিক যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

কোন সংস্করণের দাম কত বাড়লো
বিজ্ঞাপনসহ ১৬ গিগাবাইটের ‘কিন্ডল পেপারহোয়াইট’-এর দাম আগে ছিল ১৫৯ ডলার, যা বেড়ে এখন ১৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ‘কিন্ডল পেপারহোয়াইট সিগনেচার এডিশন’-এর দাম রাতারাতি ৫০ ডলার বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ ডলারে। 

এন্ট্রি লেভেলের ‘বেসিক কিন্ডল’-এর দামও ৪০ ডলার বেড়েছে। বিজ্ঞাপনসহ বেসিক মডেলটির নতুন দাম ১৪৯ ডলার এবং বিজ্ঞাপন ছাড়া এর দাম রাখা হচ্ছে ১৬৯ ডলার। এছাড়া রঙিন ডিসপ্লের ‘কিন্ডল কালারসফট’-এর ১৬ গিগাবাইট সংস্করণের দাম ২৪৯ ডলার থেকে বাড়িয়ে ২৮৯ ডলার করা হয়েছে।

থাকছে বিশেষ ছাড়
হঠাৎ এই মূল্যবৃদ্ধির পরপরই অবশ্য কয়েকটি নির্দিষ্ট রঙের মডেলে কিছুটা ছাড় দিতে দেখা গেছে অ্যামাজনকে। যেমন বিজ্ঞাপনহীন ‘মাচা গ্রিন’ রঙের বেসিক কিন্ডল ১২৯ ডলারে এবং রাসবেরি রঙের পেপারহোয়াইট ১৭৯ ডলারে সাময়িকভাবে বিক্রি হচ্ছে। 

বহুদিন পর কিন্ডলের দামে এত বড় পরিবর্তন আনলো অ্যামাজন। এই মূল্যবৃদ্ধির প্রভাব কেবল যুক্তরাষ্ট্রের বাজারে নয়, কানাডা ও যুক্তরাজ্যেসহ বিশ্বের অন্যান্য বাজারেও সরাসরি প্রভাব পড়ছে।

কিন্ডলের প্রভাব কমবে?
বিশ্বব্যাপী ই-রিডার ডিভাইসের বাজারের প্রায় ৭২ থেকে ৮০ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করে কিন্ডল। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিক্রিত মোট ডিজিটাল ই-বুকের প্রায় ৬৭ শতাংশ দখল করে রেখেছে এই প্ল্যাটফর্মটি। 

হঠাৎ এই মূল্যবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে কিন্ডলেল একচ্ছত্র আধিপত্য হুমকির মুখে পড়বে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাধারণ পাঠক যারা প্রতিদিন প্রযুক্তির খবরাখবর রাখেন না, তাদের ওপর এই দাম বৃদ্ধির প্রভাব পড়ার সম্ভাবনা কম। তাছাড়া আগামী অক্টোবরের শুরুতে অ্যামাজনের বার্ষিক কেনাকাটার বিশেষ উৎসব ‘প্রাইম বিগ ডিল ডেজ’-এ কিন্ডল আবার কম দামে পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তবে কতোটা কমবে সেটিও সময়ই বলে দেবে।

বিশেষ ছাড়ে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ই-রিডার কেনার কথা ভাবছেন?
সেরা আফটার সেলস সাপোর্টসহ সম্পূর্ণ নিশ্চিন্তে অরিজিনাল ই-রিডার কেনার জন্য মাল্টিমিডিয়া কিংডম-এ যোগাযোগ করাই হবে সবচেয়ে বুদ্ধিমত্তার সিদ্ধান্ত। বাংলাদেশের ই-বুকপ্রেমী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য আমরাই (মাল্টিমিডিয়া কিংডম) শীর্ষস্থানীয় সকল ব্র্যান্ডের ই-রিডার বিশ্বস্ততার সাথে বাজারজাত করে আসছি। কেবল বিক্রিই নয়, বিক্রয়োত্তর সেবা বা আফটার সেলস সাপোর্ট এবং ডিভাইসটির জন্য প্রয়োজনীয় অরিজিনাল অ্যাক্সেসরিজের (যেমন কাভার, স্টাইলাস নিব) জন্য মাল্টিমিডিয়া কিংডম দেশের গ্রাহকদের কাছে সবচেয়ে আস্থাশীল নাম।

        তাই, যেকোনো ই-রিডার কেনার আগে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে আজই ভিজিট করুন মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইট কিংবা স্টোরে। অথবা সরাসরি কথা বলুন (+8801755532345) আমাদের সিইও মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল-এর সাথে।