৮ ইঞ্চি ডিজিটাল ফটো ফ্রেম: স্মৃতির স্মার্ট অ্যালবাম
ডিজিটাল ফটো ফ্রেম আধুনিক প্রযুক্তির এমন একটি চমৎকার উদ্ভাবন, যা স্মার্টফোনে জমে থাকা প্রিয় স্মৃতিগুলোকে ঘরের মধ্যে জীবন্ত সাজসজ্জায় পরিণত করে। এটি মূলত একটি প্রযুক্তিগত ডিসপ্লে বোর্ড, যেখানে মেমোরি কার্ড, ইউএসবি ড্রাইভ কিংবা সরাসরি ওয়াই-ফাই ও মোবাইল অ্যাপের মাধ্যমে ছবি এবং ভিডিও স্লাইডশো আকারে প্রদর্শন করা যায়। ফলে একাধিক ছবি আলাদা ফ্রেমে বাঁধানোর ঝামেলা ছাড়াই একটিমাত্র ডিভাইসে হাজার হাজার ছবি সংরক্ষণ করা সম্ভব হয়। প্রিয়জনকে উপহার দেওয়া কিংবা ঘর ও অফিসের নান্দনিকতা বাড়াতে ডিজিটাল ফটো ফ্রেম অত্যন্ত কার্যকর।
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য ও গ্যাজেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডমের তালিকায় থাকা তেমনই একটি ডিভাইস হলো ৮ ইঞ্চি ডিজিটাল ফটো ফ্রেম। এতে রয়েছে ১২৮০×৮০০ পিক্সেল রেজ্যুলিউশনের ৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যা চমৎকার কালার রিপ্রোডাকশন এবং ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল প্রদান করে। এর কম্প্যাক্ট ডিজাইন ও স্লিম বেজেল বসার ঘরের টেবিল, অফিসের ডেস্ক বা দেওয়ালে সাজিয়ে রাখার জন্য বেশ আকর্ষণীয়।
ডিভাইসটিতে ছবির পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ এইচডি ভিডিও ও স্লাইডশো প্লে করার সুবিধা রয়েছে। ওয়াইফাই এবং ডেডিকেটেড মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকেও তাৎক্ষণিকভাবে ফ্রেমে নতুন ছবি বা বার্তা পাঠানো সম্ভব হয়। এছাড়া 'ইনস্ট্যান্ট ক্লাউড ট্রান্সফার' সুবিধাতো রয়েছেই।
এর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজে কয়েক হাজার ছবি সংরক্ষণ করা যায়। পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ও ইউএসবি ড্রাইভ সাপোর্ট থাকায় অফলাইনেও সরাসরি মিডিয়া প্লে করা যায়।
পরিবারের সদস্যদের উপহার দেওয়া কিংবা আত্মীয়-স্বজনদের সাথে মোহনীয় স্মৃতি শেয়ার করার জন্য এটি একটি দারুণ ডিভাইস।
একনজরে ডিভাইসটি
ক্লিয়ার আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে ও সমৃদ্ধ কালার
অ্যাপ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে রিমোট ফটো শেয়ারিং
১৬ জিবি স্টোরেজ এবং মাইক্রোএসডি/ইউএসবি ড্রাইভ ব্যবহারের সুযোগ
কোথায় পাবেন?
আপনার স্মৃতিকে ডিজিটাল ক্যানভাবে সাজিয়ে রাখতে মাল্টিমিডিয়া কিংডমের ক্যাটালগে রয়েছে ৮ ইঞ্চির ডিজিটাল ফটো ফ্রেমসহ অসংখ্য ডিজিটাল ফটো ফ্রেমের সমাহার। তাই কেনার আগে মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইট কিংবা স্টোরে ভিজিট করতে পারেন আজই।