অ্যানালগ অডিওর উষ্ণতার সাথে আধুনিক ওয়্যারলেস প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে অডিও-টেকনিকার আধুনিক সংযোজন অডিও টেকনিকা এটি-এলপি৭০এক্সবিটি (Audio Technica AT-LP70XBT) টার্নটেবিল। ভিনাইল রেকর্ড প্লেয়ারের ঐতিহ্যবাহী মেকানিজম এবং ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাকে এক ফ্রেমে বাঁধার এই প্রচেষ্টা নতুন অডিওফাইলদের জন্য কতটা কার্যকর, তা নিয়েই আমাদের আজকের গভীর বিশ্লেষণ।

বক্সে যা থাকছে
টার্নটেবিলের বক্সে মূল কাঠামোর পাশাপাশি একটি ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম প্লেটার, ড্রাইভ বেল্ট, ফেল্ট ম্যাট, ডিটাচেবল আরসিএ অডিও ক্যাবল, একটি ৪৫ আরপিএম অ্যাডাপ্টার, ডাস্ট কাভার এবং পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার দেওয়া থাকে।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
আধুনিক এবং মিনিমালিস্ট ডিজাইনের এই টার্নটেবিলের Plinth তৈরি করা হয়েছে থ্রি-পিস অ্যান্টি-রেসোনান্স চ্যাসিস দিয়ে, যা বাইরের কম্পন প্রতিরোধে বেশ সহায়ক। ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম প্লেটারের ব্যবহার ঘূর্ণন প্রক্রিয়াকে স্থিতিশীল রাখে। এর বিল্ড কোয়ালিটি একদিকে যেমন প্রিমিয়াম, তেমনিভাবে ব্যবহারিক দিকটিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।



মেকানিজম ও টোনআর্ম
অডিও টেকনিকা এটি-এলপি৭০এক্সবিটি একটি পূর্ণাঙ্গ অটোমেটিক বেল্ট ড্রাইভ টার্নটেবিল। এর ইংরেজি জে (J) আকৃতির টোনআর্মে কোম্পানির জনপ্রিয় এটি-ভিএম৯৫সি (মুভিং ম্যাগনেট) কার্টিজ আগে থেকেই যুক্ত করা আছে। কার্টিজ আপগ্রেড করা না গেলেও এর কনিক্যাল স্টাইলাসটি চাইলে ভিএম৯৫ সিরিজের অন্য যেকোনো উন্নত স্টাইলাসের (যেমন: এলিপটিক্যাল বা মাইক্রোলাইন) সাথে সহজেই পরিবর্তন করা যায়।

সাউন্ড কোয়ালিটি ও পারফরম্যান্স
অডিও টেকনিকা এটি-এলপি৭০এক্সবিটি এর সাউন্ডের মান এই রেঞ্জের অন্যান্য টার্নটেবিলের তুলনায় অনেকটাই এগিয়ে। কনিক্যাল স্টাইলাসটি ডিটেইল রিট্রিভালের চেয়ে ওয়ার্ম বা উষ্ণ সাউন্ড সিগনেচার প্রদানে বেশি পারদর্শী। এর সারফেস নয়েজ তুলনামূলক কম। এর বিল্ট-ইন ফোনো প্রিঅ্যাম্প সাধারণ স্পিকারের সাথে সরাসরি কানেক্ট করলে বেশ ভালো পারফর্ম করে, তবে এক্সটার্নাল প্রিঅ্যাম্প ব্যবহার করলে ডাইনামিক্স ও ইনস্ট্রুমেন্ট সেপারেশনে আরও ভালো অভিজ্ঞতা দেয়।



স্পিড স্ট্যাবিলিটি ও ভাইব্রেশন কন্ট্রোল
অডিও টেকনিকা এটি-এলপি৭০এক্সবিটির ডিসি সার্ভো মোটর ৩৩ ১/৩ এবং ৪৫ আরপিএম- দুটি স্পিডেই স্থিতিশীল ঘূর্ণন নিশ্চিত করে। এর Wow and Flutter রেটিং < ০.২৫%, যা এই বাজেটের বেল্ট ড্রাইভ প্লেয়ার হিসেবে মানানসই। অ্যান্টি-রেসোনান্স চ্যাসিস সাধারণ কম্পন থেকে রেকর্ডকে রক্ষা করতে পারে।

সেটআপ ও ব্যবহার
নতুন ব্যবহারকারীদের জন্য এর সেটআপ প্রক্রিয়া অত্যন্ত সহজ। পুরোপুরি স্বয়ংক্রিয় হওয়ার কারণে শুধু বাটন চাপলেই টোনআর্ম নিজে থেকে রেকর্ডের ওপর বসে প্লে শুরু করে এবং শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসে। এতে কোনো কাউন্টারওয়েট বা অ্যান্টি-স্কেট ডায়াল না থাকায় প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধা দেয়।



কানেক্টিভিটি
এর সবচেয়ে বড় আকর্ষণ ব্লুটুথ ৫.২ প্রযুক্তি, যা এপিটিএক্স অ্যাডাপ্টিভ অডিও কোডেক সমর্থন করে। ফলে কোনো প্রকার ল্যাগিং ছাড়াই ওয়্যারলেস হেডফোন বা স্পিকারে হাই-রেজ্যুলিউশন অডিও স্ট্রিম করা যায়। অ্যানালগ আউটপুটের জন্য এতে ফোনো/লাইন আউট সুইচ রয়েছে।

ডিজাইন ভ্যারিয়েন্ট ও কালার
বিশ্ববাজারে মতোই বাংলাদেশের বাজারে মাল্টিমিডিয়া কিংডম-এ এটি ব্ল্যাক/সিলভার, হোয়াইট/সিলভার এবং ব্ল্যাক/ব্রোঞ্জ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ফলে ক্রেতারা তাদের আধুনিক গৃহসজ্জার সাথে দারুণভাবে মানিয়ে নিতে পছন্দের কালার ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন।



একনজরে ডিভাইসটি
    টাইপ: পুরোপুরি অটোমেটিক বেল্ড-ড্রাইভ
    কার্টিজ: এটি-ভিএম৯৫সি (এমএম) - আপগ্রেডেবল স্টাইলাস
    ওয়্যারলেস: ব্লুটুথ ৫.২ 
    প্রিঅ্যাম্প: বিল্ট-ইন (ফোনো/লাইন সুইচেবল)

যাদের জন্য এই টার্নটেবিল
অডিও টেকনিকা এটি-এলপি৭০এক্সবিটি (Audio Technica AT-LP70XBT Vinyl Player) মূলত তাদের জন্যই তৈরি, যারা কোনো ম্যানুয়াল সেটআপের ঝক্কি-ঝামেলা ছাড়াই সরাসরি ভিনাইলের স্বাদ পেতে চান। হাই-এন্ড ওয়্যারলেস কানেক্টিভিটি এবং সহজ ব্যবহার একে ক্যাজুয়াল লিসেনার এবং নতুন ভিনাইল সংগ্রাহকদের জন্য একটি আদর্শ টার্নটেবিলে পরিণত করেছে।



কোথায় পাবেন?
বাংলাদেশের বাজারে অরিজিনাল অডিও ইকুইপমেন্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম (Multimedia Kingdom) এ Audio Technica AT-LP70XBT-সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের টার্নটেবিল ও অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। তাই কেনার আগে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা স্টোরে। আর যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

কেনো মাল্টিমিডিয়া কিংডম?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!