কাগজের পাতার স্পর্শ আর ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় মেলবন্ধনই এখন ই-রিডার বা ই-পেপার ট্যাবলেটের মূল আকর্ষণ। কিন্তু সাধারণ ই-রিডার যখন কেবল বই পড়ার মধ্যে সীমাবদ্ধ, তখন সেখানে প্রযুক্তির নব দিগন্ত উন্মোচন করেছে ‘বিগমি বি৭ কালার’ (Bigme B7 Color)। ই-ইনক বা ইলেকট্রনিক পেপার স্ক্রিনের জগতে নতুন যুগের সূচনা করে এই ডিভাইসটি সাধারণ ডিজিটাল রিডিংয়ের ধারাকেই বদলে দিয়েছে। 

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি এখন বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের কাছেও সাড়া ফেলেছে এই গ্যাজেটটি। বাংলাদেশে বিশ্বমানের সব প্রিমিয়াম ই-রিডার সহজে ও অফিসিয়াল সাপোর্টসহ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কিংডম এক বিশ্বস্ত নাম। মাল্টিমিডিয়া কিংডমের পোর্টফোলিওতে স্থান পাওয়া বিঘ্নহীন রিডিং এবং ফোরজি মোবাইল কানেক্টিভিটির অনন্য সমন্বয় এই ‘বিগমি বি৭ কালার’।



ডিভাইসের পরিচিতি
বিগমি বি৭ কালার মূলত একটি ৭ ইঞ্চির কালার ই-পেপার ট্যাবলেট। তবে এটিকে সাধারণ ই-বুক রিডার বললে এর সক্ষমতাকে কিছুটা কম মূল্যায়ন করা হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ফোরজি সেলুলার কানেক্টিভিটি, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্টাইলাস পেন এবং উচ্চগতির প্রসেসরের সমন্বয়ে তৈরি এটি এমন একটি অল-ইন-ওয়ান ডিভাইস যা দিয়ে বই পড়ার পাশাপাশি কল করা, ইন্টারনেট ব্রাউজিং, নোট নেওয়া এবং ডকুমেন্ট এডিটের কাজও অনায়াসে করা যায়।

আনবক্সিং ও প্রথম অভিজ্ঞতা
প্রথমেই এর মার্জিত প্যাকেজিং নজর কাড়ে। বক্সটি খুলতেই দেখা মেলে ৭ ইঞ্চির কালার ই-পেপার ডিভাইসটি। বক্সে ডিভাইসের পাশাপাশি পাওয়া যায় টাইপ-সি চার্জিং ও ডাটা ক্যাবল, সিম কার্ড অ্যাজেক্টর পিন, বিশেষ ম্যাগনেটিক স্টাইলাস পেন, ব্যবহারকারী গাইড এবং ওয়ারেন্টি কার্ড। একই সঙ্গে ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে রয়েছে ফাইন পিইউ কারুকার্যের প্রিমিয়াম ম্যাগনেটিক কাভার, যা ডিভাইসটির প্রিমিয়াম অনুভূতি আরও বাড়িয়ে দেয়।



ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
বিগমি বি৭ কালার অত্যন্ত হালকা এবং এক হাতে সহজে ধরে রাখার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এর বডি বিল্ডে ব্যবহার করা হয়েছে মজবুত অথচ হালকা মেটেরিয়াল। ডিভাইসটির পেছনে ফাইন পিইউ ফিনিশিংয়ের কাভার এটিকে স্ক্র্যাচ থেকে রক্ষা করে। হাতে ধরলে এর প্রিমিয়াম মেটালিক ফিনিশ ও মসৃণ টেক্সচার এক ধরণের অভিজাত অনুভূতি দেয়। এটি দীর্ঘসময় ধরে বই পড়া বা কাজ করার ক্ষেত্রে হাতে কোনো ধরনের ক্লান্তি সৃষ্টি করে না।

ডিসপ্লে ও রিডিং অভিজ্ঞতা
ডিভাইসটির মূল আকর্ষণ হলো এর ৭ ইঞ্চির কালার ই-ইঙ্ক ডিসপ্লে। রঙিন ই-পেপার ডিসপ্লে হওয়ার কারণে এতে রঙিন বই, কমিকস, ম্যাগাজিন, পিডিএফ বা সচিত্র গবেষণা নিবন্ধ পড়ার অভিজ্ঞতা দুর্দান্ত। এর ডুয়াল-মোড ফ্রন্ট লাইট সুবিধা (ওয়ার্ম ও কোল্ড লাইট) রাতের বেলা কিংবা প্রখর রোদেও চোখে কোনো চাপ পড়তে দেয় না। চোখের সুরক্ষায় ই-ইঙ্ক প্রযুক্তি থাকায় সাধারণ স্মার্টফোন বা ট্যাবলেটের মতো দীর্ঘ ব্যবহারে চোখ জ্বালা বা ক্লান্তি হয় না। কাগজের ওপর ছাপানো টেক্সটের মতোই পরিষ্কার ও আরামদায়ক রিডিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে এর ডিসপ্লে।



পারফরম্যান্স ও টেকনিক্যাল স্পেসিফিকেশন
বিগমি বি৭ কালার ডিভাইসে রয়েছে শক্তিশালী ২.৪ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চালিত হওয়ার কারণে এতে গুগল প্লে স্টোর ব্যবহার করে যেকোনো ই-বুক অ্যাপ (যেমন- কিউবুক, কিন্ডল, সুগম ইত্যাদি) বা সোশ্যাল মিডিয়া অ্যাপ চালানো যায়। এটিতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে, যা একটি ই-রিডারের জন্য অত্যন্ত শক্তিশালী। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুবিধাও রয়েছে। রয়েছে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন, যার মাধ্যমে অডিওবুক শোনা বা ভয়েস রেকর্ড করা যায়।

ভারিয়েন্ট ও কনফিগারেশন
বিগমি বি৭ কালার প্রিমিয়াম কনফিগারেশনে বাজারে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট। রঙ নির্বাচনের ক্ষেত্রে গ্রাহকদের পছন্দের সুযোগ দিতে ডিভাইসটি ব্ল্যাক, গ্রিন এবং সিলভার- এই তিনটি নান্দনিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।



ব্যাটারি ও কানেক্টিভিটি
দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করতে এতে দেওয়া হয়েছে অপটিমাইজড ক্যাপাসিটির ব্যাটারি, যা টাইপ-সি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ই-ইঙ্ক ডিসপ্লে হওয়ার কারণে ডিভাইসটির পাওয়ার কনসাম্পশন অনেক কম, যার ফলে একবার পূর্ণ চার্জ দিলে টানা কয়েকদিন নিশ্চিন্তে পড়া যায়। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং সবচেয়ে বড় চমক হিসেবে ফোরজি সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট। সিম কার্ড ব্যবহার করে যেকোনো স্থানে ফোজি ডেটা ও কলিং সুবিধা পাওয়া যায়।

একনজরে ডিভাইসটি
    ডিসপ্লে: ৭ ইঞ্চি কালার ই-ইঙ্ক ডিসপ্লে
    প্রসেসর: ২.৪ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর
    র‍্যাম ও স্টোরেজ: ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (১ টিবি পর্যন্ত বাড়ানো যায়)
    অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ওএস
    নেটওয়ার্ক ও কানেক্টিভিটি: ফোরজি সেলুলার কলিং ও ডেটা সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ
    অডিও: বিল্ট-ইন স্পিকার এবং মাইক
    অ্যাক্সেসরিজ: ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্টাইলাস পেন ও প্রিমিয়াম প্রোটেক্টিভ কভার
    রঙ: ব্ল্যাক, গ্রিন এবং সিলভার



কাদের জন্য উপযুক্ত?
বিগমি বি৭ কালার কেবল একটি বই পড়ার যন্ত্র নয়, এটি একটি বহুমুখী ডিজিটাল প্রোডাক্টিভিটি টুল। যাঁরা কেবল বই পড়ার বাইরেও কালার ডকুমেন্ট দেখতে চান, নোটিং বা স্কেচ করতে চান এবং চলাফেরার মধ্যে ইন্টারনেটে যুক্ত থাকতে কিংবা কল করতে চান, তাঁদের জন্য এটি একটি সেরা পছন্দ। 

সাধারণত মাল্টিমিডিয়া কিংডমে থাকা অন্যান্য সাধারণ ই-রিডার বা স্ট্যান্ডার্ড পেপার হোয়াইট ডিভাইসে কালার ডিসপ্লে কিংবা সরাসরি ফোরজি কলিং ফিচার থাকে না; ফলে সেগুলোর তুলনায় বিগমি বি৭ কালার বহুগুণে এগিয়ে। বইপ্রেমী, শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের চোখের যত্ন নিশ্চিত করে সর্বাধুনিক সব ফিচার পেতে চাইলে বিগমি বি৭ কালার হতে পারে একটি সময়োপযোগী বিনিয়োগ। 
আপনার পড়ার অভ্যাসকে আরও আধুনিক করতে মাল্টিমিডিয়া কিংডম থেকে পারফেক্ট এই টেক সঙ্গীটি সংগ্রহ করতে পারেন।



কেনো মাল্টিমিডিয়া কিংডম?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!