বিগমি হাইব্রেক কালার: ই-রিডারের বাইরেও অনেক কিছু
ই-ইঙ্ক ডিসপ্লে নিয়ে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন ও ই-রিডারের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন হলো 'বিগমি হাইব্রেক কালার' (Bigme Hibreak Color)। এটি কেবল একটি গ্যাজেট নয়; বরং দীর্ঘ সময় ধরে যারা স্ক্রিনে ডুবে থাকতে ভালোবাসেন, তাদের চোখের প্রশান্তির এক বিশ্বস্ত সঙ্গী। দেশের জনপ্রিয় ক্রিয়েটিভ ও প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম (Multimedia Kingdom) প্রযুক্তিপ্রেমীদের জন্য এই অত্যাধুনিক ডিভাইসটি নিয়ে এসেছে, যা পড়ার অভিজ্ঞতাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।
বক্সে যা থাকছে
ডিভাইসটির বক্সটি হাতে নিলেই একটি প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়। ছিমছাম বক্সে বিগমি হাইব্রেক কালার ডিভাইসটির পাশাপাশি রয়েছে একটি টাইপ-সি চার্জিং ক্যাবল এবং প্রয়োজনীয় ইউজার ম্যানুয়াল।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
ডিভাইসটির ডিজাইন অত্যন্ত স্লিক এবং আধুনিক। মাত্র ১৭০ গ্রাম ওজনের ডিভাইসটি হাতে রাখলে যেমন আরামদায়ক মনে হয়, তেমনি এর বিল্ড কোয়ালিটিও বেশ মজবুত। পকেটে বা ব্যাগে অনায়াসে বহন করার জন্য ৭৬.৮ x ১৫৪ x ৮.৬ মিলিমিটার ডাইমেনশনের এই গ্যাজেটটি অত্যন্ত মানানসই।

ডিসপ্লে ও রিডিং অভিজ্ঞতা
বিগমি হাইব্রেক কালারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৫.৮৪ ইঞ্চির কালার ই-ইঙ্ক স্ক্রিন। ৭২০x১৪৪০ রেজ্যুলিউশনের এই ডিসপ্লেতে কালার ডিপিআই ৯১.৯ এবং সাদা-কালো ডিপিআই ২৭৫। এতে থাকা ৩৬-লেভেলের অ্যাডজাস্টেবল ফ্রন্ট লাইটের সাহায্যে দিনের কড়া রোদ থেকে শুরু করে রাতের অন্ধকার- যেকোনো পরিবেশে চোখকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে ঝকঝকে কালার পিডিএফ, কমিক্স বা বই পড়া যায়।
পারফরম্যান্স
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত এই ডিভাইসটির পারফরম্যান্স খুবই সাবলীল। এতে থাকা শক্তিশালী ২.৩ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর অ্যাপস লোডিং এবং ব্রাউজিংকে করেছে অত্যন্ত স্মুথ। পাশাপাশি ডিভাইসটিতে জাইরোস্কোপ ও জিপিএস সেন্সরের মতো প্রয়োজনীয় সব ফিচার অত্যন্ত নিঁখুতভাবে কাজ করে।

ব্যাটারি
নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ৩৩০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি। ই-ইঙ্ক ডিসপ্লে সাধারণ স্ক্রিনের তুলনায় ব্যাটারি খরচ অনেক কম করায়, ফলে এটি দিয়ে অনায়াসেই দীর্ঘ সময় চমৎকার রিডিং এবং ব্রাউজিং অভিজ্ঞতা পাওয়া যায়।
কানেক্টিভিটি ও অডিও
যোগাযোগের জন্য বিগমি হাইব্রেক কালারে ফোরজি এলটিই কলিং সুবিধা রয়েছে। সাথে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০ এবং টাইপ-সি পোর্ট। অডিওর জন্য রয়েছে মানসম্মত স্পিকার ও মাইক্রোফোন। পেছনের ১৩ মেগাপিক্সেল এবং সামনের ৫ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সহজেই যেকোনো ডকুমেন্টের ছবি তুলে দারুণভাবে স্ক্যান করা যায়।
র্যাম, রম ও ভেরিয়েন্ট
বিগমি হাইব্রেক ডিভাইসটি মূলত সাদা-কালো এবং কালার- এই দুটি আকর্ষণীয় ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায়। যদিও আমরা আজকে কথা বলছি কালার ভেরিয়েন্টটি নিয়ে। এই সংস্করণটিতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। বিশাল বইয়ের সংগ্রহ বা প্রয়োজনীয় ফাইল রাখার জন্য চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।

একনজরে ডিভাইসটি
ডিসপ্লে: ৫.৮৪ ইঞ্চি কালার ই-ইঙ্ক স্ক্রিন
প্রসেসর ও ওএস: অক্টা-কোর ২.৩ গিগাহার্টজ, অ্যান্ড্রয়েড ১১
র্যাম ও স্টোরেজ: ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ (১ টিবি সাপোর্ট)
ক্যামেরা: পেছনে ১৩ এমপি, সামনে ৫ এমপি
ব্যাটারি: ৩৩০০ এমএএইচ (3300mAh)
কানেক্টিভিটি: ফোরজি সিম সাপোর্ট, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০
কারা কিনবেন?
যারা স্মার্টফোনের আধুনিক সুবিধা উপভোগ করার পাশাপাশি চোখের বিন্দুমাত্র ক্ষতি না করে দীর্ঘক্ষণ বই পড়তে বা কাজ করতে চান, তাদের জন্য বিগমি হাইব্রেক কালার একটি আদর্শ গ্যাজেট। মাল্টিমিডিয়া কিংডমে থাকা টোলিনো শাইন কালার (Tolino Shine Color) বা অন্যান্য সাধারণ ই-রিডারের তুলনায় এর স্মার্টফোন ফিচার একে সম্পূর্ণ আলাদা একটি মাত্রা দিয়েছে। নির্দ্বিধায় মাল্টিমিডিয়া কিংডম থেকে প্রি-অর্ডার করে আপনিও আধুনিক রিডিং প্রযুক্তির এই চমৎকার ডিভাইসটির অংশ হতে পারেন।
যেকোনো দামি টেক গ্যাজেট কেনার ক্ষেত্রে এর আফটার সেলস সাপোর্ট এবং নির্ভরযোগ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি কোথায়, তা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশে বিগমি ব্র্যান্ডের অথোরাইজড বা অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ (Multimedia Kingdom)। দেশের বাজারে ই-রিডার বা গ্রাফিক্স ট্যাবলেট কেনার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কিংডম দীর্ঘকাল ধরেই গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে সমাদৃত। এছাড়াও ই-রিডার কিবোর্ড কাভার বা অন্যান্য অ্যাক্সেসরিজও মাল্টিমিডিয়া কিংডম থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।
কেনো মাল্টিমিডিয়া কিংডম?
২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।
আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড।
তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!