অডিও স্ট্রিমিংয়ের এই যুগেও ফিজিক্যাল সিডির আবেদন ফুরিয়ে যায়নি। যারা আনকম্প্রেসড অডিও এবং সিডি সংগ্রহের নস্টালজিয়া ভালোবাসেন, তাদের জন্য ফোসি অডিও নিয়ে এসেছে ফোসি অডিও মেরাক (Fosi Audio Merak) সিডি প্লেয়ার। এটি কেবল একটি সাধারণ প্লেয়ার নয়; একই সঙ্গে এটি একটি প্রিসিশন সিডি ট্রান্সপোর্ট, ডিজিটাল-টু-অ্যানালগ কনভার্টার (ড্যাক) এবং হেডফোন অ্যাম্প্লিফায়ারের দারুণ প্যাকেজ।

ডিজাইন ও নির্মাণ
অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং টপ-লোডিং ডিজাইনের কারণে মেরাককে ভিনটেজ টার্নটেবিলের একটি ক্ষুদ্র সংস্করণের মতো মনে হয়। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ওপরের স্বচ্ছ ঢাকনা, যার ভেতর দিয়ে সিডি ঘোরার দৃশ্য উপভোগ করা যায়। ওজন কমানো এবং যান্ত্রিক ত্রুটি এড়াতে এতে কোনো মোটরচালিত ট্রে ব্যবহার করা হয়নি; ঢাকনাটি ম্যানুয়ালি তুলতে হয়। 
    
সিডি প্লেয়ারটির সামনে রয়েছে এলসিডি ডিসপ্লে ও প্লেব্যাক বাটন। প্রায় ৩২০ গ্রাম ওজনের এই কমপ্যাক্ট ডিভাইসটি ডেস্কটপের কম জায়গায় সহজেই সাজিয়ে রাখা যায়।



সিডি ট্রান্সপোর্ট এবং অডিও আর্কিটেকচার
প্রসেসিংয়ের জন্য ফোসি অডিও মেরাক (Fosi Audio Merak)-এ ব্যবহার করা হয়েছে সিররাস লজিকের বিখ্যাত CS43198 ড্যাক চিপ। এই উচ্চমানের ড্যাক চিপটি ৩২-বিট পিসিএম এবং ডিএসডি অডিও প্রসেস করতে সক্ষম। এর ট্রানজিটে জিটার কমানোর জন্য ব্যবহৃত হয়েছে হাই-প্রিসিশন মাস্টার ক্লক সিস্টেম এবং ইলেকট্রনিক অ্যান্টি-শক মেকানিজম। 

প্লেয়ারটি স্ট্যান্ডার্ড অডিও সিডি (CD-Audio), সিডি-আর (CD-R), সিডি-আরডাব্লিউ (CD-RW) ছাড়াও ইউএসবি ড্রাইভ থেকে এমপিথ্রি (MP3), ফ্ল্যাক (FLAC) ও ওয়াভ (WAV) অডিও ফরম্যাট সাপোর্ট করে।



সাউন্ড কোয়ালিটি
সিররাস লজিক সিএস৪৩১৯৮ ড্যাকের দক্ষতায় ফোসি অডিও মেরাকের সাউন্ড সিগনেচার বেশ নিউট্রাল, ক্লিন এবং ডিটেইল্ড। অডিও টেস্ট ও রিভিউয়ারদের তথ্যমতে, এর ডাইনামিক রেঞ্জ অনেক উচ্চ এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ ফ্লোর প্রায় শূন্যের কাছাকাছি। ব্যাস রেসপন্স অত্যন্ত নিয়ন্ত্রিত ও টাইট, মিডরেঞ্জে ভোকাল প্রাকৃতিকভাবে ফুটে ওঠে এবং ট্রিবলে অতিরিক্ত ব্রাইটনেস ছাড়াই স্পষ্ট ডিটেইলিং পাওয়া যায়। ইনস্ট্রুমেন্ট সেপারেশন এবং সাউন্ডস্টেজ এই বাজেটের ডেস্কটপ সিডি প্লেয়ারের হিসেবে বেশ নিখুঁত।

কানেক্টিভিটি ও ব্যবহারিকতা
ইনপুট ও আউটপুটের দিক থেকে মেঝের মেকানিজমটি বেশ আধুনিক। এতে রয়েছে এনালগ আরসিএ আউটপুট, যার মাধ্যমে সরাসরি ইন্টিগ্রেটেড অ্যাম্পলিফায়ার বা অ্যাক্টিভ স্পিকারে অডিও সিগন্যাল পাঠানো যায়। হাই-এন্ড এক্সটার্নাল ড্যাকের সঙ্গে যুক্ত করার জন্য রয়েছে অপটিক্যাল এবং কোঅ্যাক্সিয়াল ডিজিটাল আউটপুট। ব্যক্তিগতভাবে গান শোনার জন্য রয়েছে ৩.৫ মিমি সিঙ্গেল-এন্ডেড এবং ৪.৪ মিমি ব্যালেন্সড হেডফোন আউটপুট। পাশাপাশি ওয়্যারলেস প্লেব্যাকের জন্য ব্লুটুথ সাপোর্ট এবং দূর থেকে নিয়ন্ত্রণের জন্য ফুল-ফাংশন রিমোট কন্ট্রোল রয়েছে।



বিভিন্ন ব্যবহারে কেমন
যাদের সংগ্রহে পুরনো সিডির কালেকশন রয়েছে এবং যারা স্পিকার বা হেডফোনে খাঁটি অডিও সোর্স থেকে গান শুনতে চান, তাদের জন্য মেরাক দারুণ উপযোগী। অপটিক্যাল ডিজিটাল আউট ব্যবহার করে এটিকে এক্সটার্নাল প্রিমিয়াম ড্যাক বা ইন্টিগ্রেটেড অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যুক্ত করে আরও উন্নত অডিও অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

একনজরে CD Player

    প্রিমিয়াম মেটাল বিল্ড ও কমপ্যাক্ট ডেস্কটপ ডিজাইন।
    প্রিমিয়াম Cirrus Logic CS43198 DAC চিপ।
    ৩.৫ মিমি ও ৪.৪ মিমি ব্যালেন্সড হেডফোন আউটপুট।
    অপটিক্যাল ও কোঅ্যাক্সিয়াল ডিজিটাল ট্রান্সপোর্ট সুবিধা।
    ডাইরেক্ট সিডি রিপিং: কম্পিউটার ছাড়াই ১-টাচে সিডি থেকে সরাসরি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে লসলেস WAV ফাইল সেভ করার সুবিধা।
    ওয়্যারলেস অডিও ও রিমোট কন্ট্রোল ব্যবহারের সুবিধা।

যাদের জন্য
আপনি যদি নিজের সিডি কালেকশন পুনরায় নিখুঁত অডিও ডিটেইলে উপভোগ করতে চান এবং একটি কমপ্যাক্ট, ব্যালেন্সড হেডফোন সাপোর্টযুক্ত আধুনিক সিডি প্লেয়ার খুঁজছেন, তবে ফোসি অডিও মেরাক (Fosi Audio Merak) আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে। পারফরম্যান্স ও টেকসই নির্মাণের বিচারে মাল্টিমিডিয়া কিংডম (Multimedia Kingdom)-এ পাওয়া এই প্লেয়ারটি একটি চমৎকার বাজেট হাই-ফাই ডিভাইস।

এতদিন দেশের অডিওপ্রেমীদের ফোসি অডিওর পণ্য সংগ্রহ করতে গিয়ে স্টক ও ওয়ারেন্টি নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো। অফিশিয়াল পরিবেশক হিসেবে মাল্টিমিডিয়া কিংডম এখন থেকে সরাসরি প্রস্তুতকারকের ওয়ারেন্টি, শতভাগ আসল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে।


কেনো মাল্টিমিডিয়া কিংডম?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!