ই-রিডার ডিভাইসের বাজারে নতুন চমক নিয়ে আসছে চীনের জনপ্রিয় ডিজিটাল রিডিং ব্র্যান্ড আইরিডার। প্রতিষ্ঠানটি তাদের নতুন ৮.২ ইঞ্চির ই-রিডার ও ই-নোট ডিভাইস ‘আইরিডার এয়ার থ্রি প্রো’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। আগামী ৬ আগস্ট চীনে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে এর দাম সম্পর্কে এখনো কিছু জানায়নি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। 

অনন্য স্ক্রিন সাইজ এবং পড়ার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এতে বেশ কিছু নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

নকশা ও ডিসপ্লের বিশেষত্ব
নতুন এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে ৮.২ ই-ইঙ্ক কার্টা ১৩০০ স্ক্রিন, যার ৩০০ পিপিআই ও সর্বোচ্চ ৫০ এফপিএস রিফ্রেশ রেট সমর্থন করে। ডিভাইসটির সবচেয়ে বড় অভিনবত্ব হলো এতে কোনো ধরনের প্রচলিত ফ্রন্টলাইট না রাখা। স্ক্রিনের ওপরের আলোর স্তর বা লাইট গাইড সরিয়ে ফেলায় স্ক্রিনটি পুরোপুরি স্বচ্ছ রূপ পেয়েছে। এর ফলে ব্যবহারকারী ও ইলেকট্রনিক কালির মধ্যকার দূরত্ব কমে এসেছে, যা বই পড়ার ক্ষেত্রে নিখুঁত কাগজের মতো অনুভূতি দেবে। 

তবে অসুবিধার বিষয় হলো, অন্ধকার বা কম আলোতে পড়ার জন্য বাইরের আলোর ওপর নির্ভর করতে হবে। এক হাতে স্বাচ্ছন্দ্যে পড়ার সুবিধার্থে এর পাশে ফিজিক্যাল পেজ-টার্ন বা পাতা উল্টানোর বাটন রাখা হয়েছে।



কার্যক্ষমতা ও অন্যান্য সুবিধা
ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৮-কোর প্রসেসর। এর সঙ্গে নোট নেওয়া, স্কেচ আঁকা কিংবা পিডিএফ ফাইলে সরাসরি আঁকাআঁকির জন্য একটি ইলেকট্রোম্যাগনেটিক স্টাইলাস রয়েছে। অধিকাংশ ই-রিডারে মেমোরি সীমিত থাকলেও এতে অতিরিক্ত স্টোরেজ বাড়ানোর সুব্যবস্থা রয়েছে। দুই টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকায় ব্যবহারকারীরা ইচ্ছেমতো ফাইল বা বই সংরক্ষণ করতে পারবেন। 

অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টওএস চালিত এই ডিভাইসে সরাসরি গুগল প্লে স্টোর না থাকলেও ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন বলে জানা গেছে।


ই-রিডার খুঁজছেন?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!