পড়ার আনন্দকে যাঁরা জীবনের পরম আরাধ্য বলে মনে করেন, নিঃশব্দ পাতার জগতে যাঁদের বিচরণ, তাঁদের জন্য একটি নিখুঁত ই-রিডার খুঁজে পাওয়া অনেকটা স্বপ্নপূরণের মতো। বইয়ের ঘ্রাণ আর কাগজের স্পর্শ ই-রিডারে মেলে না ঠিকই, তবে প্রযুক্তির কল্যাণে চোখের আরাম আর বহনযোগ্যতার যে সুবিধা মেলে, তা তুলনাহীন। 

আজ তেমনই একটি ডিভাইস নিয়ে আলোচনা করবো, যা রঙিন ডিসপ্লে, আধুনিক ফিচার আর দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে বাজারে এসেছে- পকেটবুক ভার্স প্রো কালার (PocketBook Verse Pro Color)। বাংলাদেশের বাজারে ই-রিডার ও প্রযুক্তিপণ্যের অন্যতম নির্ভরযোগ্য পরিবেশক  মাল্টিমিডিয়া কিংডম-এ ই-রিডারটি পাওয়া যাচ্ছে। চলুন, ডিভাইসটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।


ডিভাইস পরিচিতি
পকেটবুক ভার্স প্রো কালার সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান পকেটবুকের সর্বশেষ রঙিন ই-রিডারগুলোর একটি। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাঁদের জন্য, যাঁরা শুধু বই নয়, কমিক, ম্যাগাজিন, পত্রিকা বা রঙিন কনটেন্ট উপভোগ করতে চান। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক E Ink Kaleido 3 প্রযুক্তি, যা সাদা-কালো লেখার পাশাপাশি নরম রঙের উপস্থাপনায় চোখে আরাম দেয়। পকেটবুকের এই মডেলটি তাদের বহুল জনপ্রিয় Verse সিরিজের প্রো ভার্সন, যা বাজেটের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।



বক্সে যা পাবেন
মাল্টিমিডিয়া কিংডম থেকে ডিভাইসটি হাতে নিলে প্রথমেই চোখে পড়ে সুন্দর প্যাকেজিং। বক্সের ভেতরে থাকে ই-রিডারটি, একটি ইউএসবি টাইপ-সি ক্যাবল এবং কিছু প্রয়োজনীয় গাইডলাইন। চাইলে ক্রেতারা স্ক্রিন প্রটেক্টর বা কাভার আলাদাভাবে কিনতে পারেন যা, মাল্টিমিডিয়া কিংডমে মূল ডিভাইসের পাশাপাশি এসব অ্যাক্সেসরিজও পাওয়া যায়।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
পকেটবুক ভার্স প্রো কালার-এর নকশা নিঃসন্দেহে নজরকাড়া। ডিভাইসটি রঙের ক্ষেত্রে ল্যাভেন্ডার ড্রিম যেখানে নরম বেগুনি আভায় রোমান্টিক, সেখানে স্টর্মি সি রুপালি-নীলাভ ধূসরতায় যেন সমুদ্রের গভীরতার ইঙ্গিত দেয়। ম্যাট ফিনিশের পেছনের প্যানেল সহজে আঙুলের দাগ ধরে না। ডিভাইসটির ওজন মাত্র ১৮২ গ্রাম, দৈর্ঘ্য ১৫.৬ সেমি এবং প্রস্থ ১০.৮ সেমি, অর্থাৎ এক হাতে ধরে দীর্ঘক্ষণ পড়তে ক্লান্তি আসবে না। পাশে রয়েছে চারটি ফিজিক্যাল বাটন, যা পেজ টার্নের কাজে ভীষণ সুবিধাজনক। আইপিএক্স৮ রেটিং থাকায় এটি ২ মিটার গভীর পানিতে ৬০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত থাকে; অর্থাৎ সুইমিংপুলের পাশে বা বৃষ্টির দিনেও নিশ্চিন্তে বই পড়া যাবে।



ডিসপ্লে ও রিডিং অভিজ্ঞতা
এটিই এই ডিভাইসের মূল আকর্ষণ। এতে আছে ৬ ইঞ্চির E Ink Kaleido 3 রঙিন টাচস্ক্রিন, যার রেজ্যুলেশন সাদা-কালো মুডে ১০৭২ × ১৪৪৮ পিক্সেল (৩০০ পিপিআই) এবং রঙিন মোডে ৫৩৬ × ৭২৪ পিক্সেল (১৫০ পিপিআই)। রঙিন পত্রিকা বা কমিকস পড়ার সময় রংগুলো টকটকে না হলেও কাগজের মতো নরম ও প্রাণবন্ত মনে হয়। সামনে থেকে আসা আলো কমানোর জন্য ডিভাইসে আছে স্মার্টলাইট ফিচার, যা পারিপার্শ্বিক আলো অনুযায়ী উজ্জ্বলতা ও রঙের তাপমাত্রা নিজে থেকেই ঠিক করে নেয়। ফলে রাতে পড়তে চোখে চাপ পড়ে না। চাইলে ব্যবহারকারী নিজের পছন্দমতোও আলো সেট করে নিতে পারেন।

পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি বেশ সাবলীল। এতে আছে ডুয়াল-কোর প্রসেসর (Allwinner B300) এবং ১ জিবি র‍্যাম। স্টোরেজ পাবেন ১৬ জিবি, যা হাজার হাজার ই-বুক রাখার জন্য যথেষ্ট। অপারেটিং সিস্টেম হিসেবে Linux 3.10.65 ব্যবহার করা হয়েছে, যা পকেটবুকের নিজস্ব পরিবেশে খুবই মসৃণভাবে চলে। পিডিএফ রিফ্লো, ফন্ট পরিবর্তন, অভিধান, নোট নেওয়া—সবকিছুই দ্রুত হয়। ফাইল ম্যানেজমেন্টও ইউএসবি-সি দিয়ে পিসিতে যুক্ত করে সহজে করা যায়।

ব্যাটারি ও কানেক্টিভিটি
ব্যাটারির ক্ষমতা ২১০০ এমএএইচ, যা একবার চার্জে প্রায় এক মাস পর্যন্ত চলতে পারে- অবশ্য ব্যবহারভেদে এই সময় কমবেশি হতে পারে। চার্জিং পূর্ণ হতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই (২.৪ গিগাহার্জ), ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। অডিওর জন্য স্পিকার না থাকলেও ব্লুটুথ হেডফোন ব্যবহার করে অডিওবুক শোনা যায়। এছাড়া পকেটবুক ক্লাউড সেবার মাধ্যমে সব ডিভাইসে বই সিঙ্ক করা সম্ভব।

ভেরিয়েন্ট
পকেটবুক ভার্স প্রো কালার ডিভাইসটি মূলত একটি নির্দিষ্ট কনফিগারেশনেই বাজারে এসেছে, যেখানে রয়েছে ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজ বা রম। তবে কালার বা রঙের ক্ষেত্রে গ্রাহকরা দুটি দৃষ্টিনন্দন বিকল্প পাচ্ছেন। মাল্টিমিডিয়া কিংডমে এটি অত্যন্ত আকর্ষণীয় ‘ল্যাভেন্ডার ড্রিম’ (Lavender Dream) এবং মার্জিত ‘স্টর্মি সি’ (Stormy Sea) রঙে পাওয়া যাচ্ছে।



একনজরে ডিভাইসটি
    ডিসপ্লে: ৬ ইঞ্চি E Ink Kaleido 3 রঙিন টাচস্ক্রিন
    রেজ্যুলেশন: ১০৭২ × ১৪৪৮ (সাদা-কালো), ৫৩৬ × ৭২৪ (রঙিন)
    প্রসেসর: ডুয়াল-কোর Allwinner B300
    র‍্যাম: ১ জিবি
    স্টোরেজ: ১৬ জিবি
    ব্যাটারি: ২১০০ mAh, ইউএসবি টাইপ-সি চার্জিং
    অপারেটিং সিস্টেম: Linux 3.10.65
    কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪
    অডিও: ব্লুটুথ হেডফোন সাপোর্ট
    সেন্সর: স্মার্টলাইট সেন্সর, মোশন সেন্সর
    ওজন: ১৮২ গ্রাম
    ওয়াটারপ্রুফ: IPX8
    রং: Lavender Dream, Stormy Sea

চূড়ান্ত সিদ্ধান্ত
পকেটবুক ভার্স প্রো কালার (PocketBook Verse Pro Color) এমন একটি ই-রিডার, যা বইপ্রেমীদের পাশাপাশি কমিকস, ম্যাগাজিন বা রঙিন পিডিএফ পাঠকদেরও মন জয় করবে। হালকা নকশা, চমৎকার ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি এবং পানিরোধী কাঠামো একে বাজারের অন্যতম সেরা রঙিন ই-রিডারে পরিণত করেছে। যাঁরা প্রথমবার ই-রিডার কিনতে চান বা পুরোনো সাদা-কালো ডিভাইস থেকে আপগ্রেড করতে চান, তাঁদের জন্য এটি আদর্শ।

কোথায় পাবেন?
সেরা আফটার সেলস সাপোর্টসহ সম্পূর্ণ নিশ্চিন্তে অরিজিনাল পকেটবুক ভার্স প্রো কালার (PocketBook Verse Pro Colorডিভাইসটি সংগ্রহ করার জন্য মাল্টিমিডিয়া কিংডম-এ যোগাযোগ করাই হবে সবচেয়ে বুদ্ধিমত্তার সিদ্ধান্ত। বাংলাদেশের ই-বুকপ্রেমী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য আমরাই (মাল্টিমিডিয়া কিংডম) পকেটবুকসহ শীর্ষস্থানীয় সকল ব্র্যান্ডের ই-রিডার বিশ্বস্ততার সাথে বাজারজাত করে আসছি। আমাদের পকেটবুক সংগ্রহে Era, Era Color, Verse, Verse Pro এবং অন্যান্য মডেলও রয়েছে। কেবল বিক্রিই নয়, বিক্রয়োত্তর সেবা বা আফটার সেলস সাপোর্ট এবং ডিভাইসটির জন্য প্রয়োজনীয় অরিজিনাল অ্যাক্সেসরিজের (যেমন কাভার, স্টাইলাস নিব) জন্য মাল্টিমিডিয়া কিংডম দেশের গ্রাহকদের কাছে সবচেয়ে আস্থাশীল নাম।

        তাই, যেকোনো ই-রিডার কেনার আগে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে আজই ভিজিট করুন মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইট কিংবা স্টোরে। অথবা সরাসরি কথা বলুন (+8801755532345) আমাদের সিইও মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল-এর সাথে।

কেনো মাল্টিমিডিয়া কিংডম?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!