জয়ইউজিং স্ক্যানপ্যাড ১০০ প্রো: পোর্টেবল ও স্মার্ট স্ক্যানিংয়ের আধুনিক সমাধান
দ্রুত ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য প্রচলিত ভারী ফ্ল্যাটবেড স্ক্যানারের বদলে বর্তমানে ওভারহেড ক্যামেরা স্ক্যানার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে শিক্ষক, আইনজীবী, গবেষক এবং কর্পোরেট পেশাজীবীদের জন্য পোর্টেবল স্ক্যানিং প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এই চাহিদাকে সামনে রেখে বাজারে এসেছে জয়ইউজিং স্ক্যানপ্যাড ১০০ প্রো (Joyusing ScanPad 100 Pro Scanner)। চলুন দেখে নেয়া যাক, কেনো এই ডিভাইসটি জনপ্রিয়তার তালিকায় স্থান করে নিয়েছে।
হালকা ও পোর্টেবল ডিজাইন
ডিভাইসটির প্রধান আকর্ষণ হলো এর অত্যন্ত হালকা ও ফোল্ডেবল অবকাঠামো। ভাঁজ করা অবস্থায় এর আকার ৩৫৫×৬৮×৫১ মিলিমিটার এবং ওজন প্রায় ৬৯০ গ্রাম। ম্যাগনেটিক ক্লোজার ও সফট পেড বেস থাকায় এটি ব্যাগে নিয়ে সহজে ভ্রমণ বা আউটডোর কাজে ব্যবহার করা যায়।
.jpg)
স্ক্যানিং প্রযুক্তি ও রেজ্যুলিউশন
অফিসিয়াল ডেটাশিট অনুযায়ী এই পোর্টেবল ডকুমেন্ট স্ক্যানারে রয়েছে ১৬.০ মেগাপিক্সেল ১/২.৩" সিএমওএস সেন্সর এবং সর্বোচ্চ ৪৬০৮×৩৪৫৬ রেজ্যুলিউশন (৩৮০ ডিপিআই), যা এ৪ (A4) সাইজের ডকুমেন্ট চমৎকার ও স্পষ্টভাবে ক্যাপচার করতে পারে। নন-প্রো মডেলে ১৩.০ মেগাপিক্সেল (৪২০৮×৩১৫৬) থাকলেও, জয়ইউজিংয়ের সর্বশেষ প্রো ডেটাশিটে ১৬ মেগাপিক্সেল নিশ্চিত করা হয়েছে।
এর বিল্ট-ইন ব্রাইটনেস অ্যাডজাস্টেবল এলইডি লাইট কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে। কোম্পানিটির পক্ষ থেকে ১ সেকেন্ডে স্ক্যানিংয়ের দাবি করলেও, পিসির সফটওয়্যার প্রসেসিং ও অটো-স্ক্যান মিলিয়ে ১-২ সেকেন্ড সময় লাগে, যা সচরাচর অন্য স্ক্যানারের থেকে বেশ এগিয়ে।

ওসিআর ও এআই প্রসেসিং
স্ক্যানারটির সাথে থাকা ‘স্ক্যানার প্রো' সফটওয়্যারটিতে এআই ডকুমেন্ট স্ক্যানার ফিচার হিসেবে অটো-ক্রপিং, এজ ডিটেকশন, ডিস্টোরশন কারেকশন এবং পেজ ফ্লাটেনিং সুবিধা রয়েছে। সফটওয়্যারের ওসিআর স্ক্যানার টেকনোলজি স্ক্যান করা ফাইলকে এডিটেবল (সম্পাদনযোগ্য) ওয়ার্ড, এক্সেল, টিএক্সটি ও সার্চেবল পিডিএফ ফাইলে কনভার্ট (রূপান্তর) করতে পারে।
কানেক্টিভিটি ও সফটওয়্যার সাপোর্ট
ইউএসবি টাইপ-সি ইন্টারফেসের মাধ্যমে ডিভাইসটি ডাটা ট্রান্সফার ও বিদ্যুৎ সংযোগ পেয়ে থাকে। উইন্ডোজ বা ম্যাক পিসির সাথে ইউএসবি ক্যাবল দিয়ে সহজেই স্ক্যানারটি ব্যবহার করা যায়।
একনজরে ডিভাইসটি
• ডিজাইন: ফোল্ডেবল ও হালকা ওজন (৬৯০ গ্রাম)
• ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল সেন্সর (৪৬০৮×৩৪৫৬ রেজ্যুলিউশন)
• পাওয়ার: ইউএসবি টাইপ-সি (কম্পিউটার সংযোগ নির্ভর)
• স্মার্ট ফিচার: এআই অটো-ক্রপ, এজ ডিটেকশন ও ওসিআর টেকনোলজি

যাদের জন্য এই স্ক্যানার
আপনি যদি কম জায়গায়, সহজে বহনযোগ্য এবং দ্রুত ডকুমেন্ট ডিজিটাইজ বা স্ক্যানিং করতে সক্ষম একটি পোর্টেবল ওভারহেড স্ক্যানার খোঁজেন, তবে জয়ইউজিং স্ক্যানপ্যাড ১০০ প্রো আপনার দৈনন্দিন কাজের চমৎকার সঙ্গী হতে পারে।
কোথায় পাবেন?
বাংলাদেশের বাজারে পোর্টেবল ও আধুনিক ওয়ার্কস্পেস স্ক্যানিং ডিভাইসের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডমে জয়ইউজিং ব্র্যান্ডের সকল মডেল পাওয়া যাচ্ছে। তাই কেনার আগে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা স্টোর।
কেনো মাল্টিমিডিয়া কিংডম?
২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।
আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড।
তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!