স্মার্টফোনের এক ক্লিকে যখন লাখো গান শোনার সুযোগ, তখন কালো রঙের একটি বড় চাকতির ঘুরতে থাকা আর পিনের ঘর্ষণে তৈরি হওয়া অ্যানালগ শব্দের আবেদন যেন অন্য রকম। পুরোনো দিনের সেই নস্টালজিয়া আর শব্দের নিখুঁত উষ্ণতার (Warmth) খোঁজে বিশ্বজুড়েই ভিনাইল রেকর্ডের জনপ্রিয়তা আবার বাড়ছে। বাংলাদেশের সংগীতপ্রেমীরাও পিছিয়ে নেই। 


তবে ভিনাইল রেকর্ড কেনাটা ঠিক সাধারণ সিডি বা অডিও ফাইল ডাউনলোড করার মতো নয়। নতুন সংগ্রাহকদের জন্য ভিনাইল এলপি (Long Play) রেকর্ড কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন বিষয়গুলো জেনে নিই।

নতুন নাকি পুরোনো রেকর্ড
ভিনাইল দুই ধরনের হতে পারে- একেবারে নতুন (সিলড) এবং পুরোনো বা ভিনটেজ। এখনকার অনেক জনপ্রিয় শিল্পীও নতুন অ্যালবামের ভিনাইল সংস্করণ বের করছেন। নতুন রেকর্ড কেনার ক্ষেত্রে কোনো ঝক্কি নেই। 

তবে পুরোনো বা ব্যবহৃত রেকর্ড কিনতে গেলে সতর্ক হতে হবে। রেকর্ডের খাঁজে কোনো গভীর আঁচড় বা ধুলাবালি জমে আছে কি না, তা আলোতে ধরে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। অনেক সময় অযত্নে রাখলে রেকর্ড বেঁকে যেতে পারে, যা প্লেয়ারের পিনের জন্য ক্ষতিকর এবং সাউন্ড কোয়ালিটি নষ্ট করে। তাই সেই বিষয়টিও খেয়াল করা দরকার।

আকার এবং স্পিড
রেকর্ড কেনার আগে আপনার টার্নটেবল  বা রেকর্ড প্লেয়ারের স্পিড সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। সাধারণত ১২ ইঞ্চি এলপি রেকর্ডগুলো ৩৩ ১/৩ আরপিএম গতিতে ঘোরে। আবার ৭ ইঞ্চির ছোট রেকর্ডগুলোর (যাকে সিঙ্গেলস বলা হয়) গতি থাকে ৪৫ আরপিএম। তাই রেকর্ডটি আপনার প্লেয়ারে বাজানো যাবে কি না, তা কেনার আগেই কাভারের গায়ে লেখা স্পিড থেকে মিলিয়ে দেখা উচিত।

দেশের বাজারে কোথায় পাবেন
একটা সময় ভিনাইল রেকর্ড সংগ্রহ করতে ঢাকার গুলিস্তানের পুরোনো দোকান কিংবা দেশের বাইরের আত্মীয়স্বজনের ওপর নির্ভর করতে হতো। তবে এখন পরিস্থিতি বদলেছে। দেশেই মিলছে অরিজিনাল ভিনাইল রেকর্ড। বাংলাদেশের বাজারে বিশ্বস্ত প্রযুক্তি পণ্য ও অডিও ইকুইপমেন্ট প্রতিষ্ঠান 'মাল্টিমিডিয়া কিংডম'-এ পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি জনপ্রিয় সব শিল্পীর ভিনাইল এলপি রেকর্ড।

আমাদের কালেকশনে পপ, রক, জ্যাজ থেকে শুরু করে আধুনিক এবং ক্ল্যাসিকাল- সকল ধরনের ভিনাইল রেকর্ড রয়েছে। অনলাইনে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সহজেই দেখে নিতে পারেন রেকর্ডগুলোর তালিকা ও দাম। ঘরে বসেই অর্ডার করার সুবিধার পাশাপাশি সরাসরি আমাদের শোরুম থেকেও নিজের পছন্দের ভিনাইলটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। শুধু রেকর্ডই নয়, রেকর্ড বাজানোর জন্য অডিও টেকনিকা, ফোসি অডিওসহ শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর টার্নটেবল, স্পিকার বা আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশও পেয়ে যাবেন মাল্টিমিডিয়া কিংডমে।

গান শোনার চেয়ে পছন্দের ভিনাইল সংগ্রহ করাটাও একটি নেশা। তাই আপনার পছন্দের শিল্পীর সেরা অ্যালবামটি দিয়ে আজই শুরু করতে পারেন এই দারুণ শখের যাত্রা। আর এই যাত্রায় সঙ্গী হিসেবে পাবেন মাল্টিমিডিয়া কিংডম-কে।


কেনো মাল্টিমিডিয়া কিংডম?

২৬ বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রতিষ্ঠান ‘মাল্টিমিডিয়া কিংডম’ বাংলাদেশে ডিজিটাল রিডিং, রাইটিং, ক্রিয়েটিভিটি, প্রিমিয়াম ও হাই-ফাই অডিও এবং পেশাদার প্রযুক্তির এক নির্ভরযোগ্য বিশ্বস্ত ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে।

আমরা স্বগৌরবের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছি- যার মধ্যে রয়েছে BOOX, PocketBook, Bigme, Wacom, XP-Pen, Huion, Xencelab, Xteink, Audio-Technica, Fosi Audio, Sonos, Swan, WiiM, Obsbot, Czur, DJI, Insta360, Cammpro, Digidraw-সহ আরও নানা বিশ্বখ্যাত ব্র্যান্ড

তাই ই-রিডার, গ্রাফিক্স ট্যাবলেট, হাই-ফাই অডিও সিস্টেম, কনটেন্ট ক্রিয়েশন গিয়ার কিংবা পেশাদার প্রযুক্তির সেরা সমাধান খুঁজছেন? আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে!